শিরোনাম
চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
বুধবার ১০ জুন ২০২৬
বুধবার ১০ জুন ২০২৬

অস্ত্রধারী আওয়ামী লীগ নেতার সিনেমায় বুবলী, কবে শুটিং?

প্রকাশিত:মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পবিত্র দেব সমীর, বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। দীর্ঘদিন ধরেই নতুন সিনেমার খরায় ভুগছেন এই নায়িকা। সিনেমা সংকটের মধ্যেই সম্প্রতি তার হাতে থাকা মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দিন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমা দুটি থেকে বাদ পড়েছেন।


নতুন করে বুবলী বেশ কিছু দিন ধরেই আলোচনায় আওয়ামী এক নেতার সিনেমা ঘিরে। সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। সিনেমার নাম ‘নীল টিপ’। পরিচালনায় রয়েছেন মেহেদী হাসান। প্রযোজনা করছেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য সৈয়দ মোহাম্মদ সোহেল।


এর আগে তিনি ‘শেষ বাজি’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হয়। বুবলীর সঙ্গে নতুন সিনেমাটিতে দেখা যেতে পারে ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলাকে। তবে সিনেমাটি করবেন কিনা তা নিয়ে ভাবছেন এই অভিনেতা।


জানা গেছে, বুবলীকে নিয়ে নির্মিতব্য সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে। এরই মধ্যে একটি গানের রেকডিং শেষ হয়েছে। এতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও রেহান রাসুল। দেবাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।


‘নীল টিপ’ সিনেমা প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান বলেন, ‘জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। অনেক আগে থেকে কাজ করার জন্য বুবলী চূড়ান্ত আছেন। হিরো নিয়ে কথা চলছে। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’


এদিকে, প্রযোজক সোহেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্র হত্যায় উস্কানি দেওয়ার। এ ছাড়াও ওয়ারীর সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক ও এলাকায় চিহ্নিত চাঁদাবাজ এবং অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ সোহেল। হাসিনা সরকার পতনের পর এখন খোলস বদলে সিনেমা নির্মাণে নেমেছেন তিনি।


প্রযোজক আওয়ামী লীগ নেতা শিকার করে এই পরিচালক বলেন, ‘তিনি একটি পদে ছিলেন। তবে এখন সোহেল মিডিয়ায় মন দিয়েছেন। এর আগে ‘শেষ বাজি’ প্রযোজনা করেছেন। এখন ‘নীল টিপ’ বানাচ্ছেন। নাটক প্রযোজনাও করছে। আওয়ামী লীগের হলেও অসুবিধা হবে না। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়ে একটানা শেষ করা হবে।’


এর আগে ‘দেয়ালের দেশ’ সিনেমা চালানোর জন্য সাবেক এক মন্ত্রীকে দিয়ে ফোন করিয়েছিলেন বুবলী। এ নিয়ে অন্য একটি সিনেমার সংবাদ সম্মেলনে নায়িকাকে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।


বলে রাখা ভালো, ৯ বছরের ক্যারিয়ারে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কাছে সবচেয়ে সমালোচিত হয়েছেন বুবলী। কখনো চিত্রতারকা শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান এবং অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করে আলোচনায় থেকেছেন। আবার কখনো সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের খবরে। ব্যক্তিজীবন নিয়ে বারবার খবরের শিরোনামে থাকেন এই সমালোচিত নায়িকা। চুপ ছিলেন ছাত্র-জনতার আন্দোলনের সময়।


আরও খবর




ব্রাজিলের জার্সি পরলেই ভিজিট ফ্রি, ডা. ফরিদ এইচ খান

চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত

মাদক,কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

অষ্টগ্রামে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায়ে প্রকল্প অনুষ্ঠিত

আদিবাসী খামারিদের উন্নয়নে পোরশায় ১৬০ জনের মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ

জামালগঞ্জে নতুন ইউএনও হিসেবে পদায়ন পেলেন শিল্পী রাণী মোদক

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ‘ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল

ঢাকা রেঞ্জ ডিআইজি আবুল কালাম মল্লিকের শিবচর থানায় আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভায় যোগদান

আমতলীতে বিশেষ অভিযানে ১ হাজার ৯ শত পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা ও সহযোগী আটক

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

বানিয়াচংয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নারায়ণগঞ্জে ডাম্পট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত

সরকারি টাকায় নিম্নমানের রাস্তা নির্মাণ, প্রকৌশলী বললেন ‘মারামারি করে কাজ বন্ধ করব নাকি!

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক মামলায় এক আসামী আটক

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

কাঞ্চন পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা, হাতপাখা প্রতীক তুলে শপথ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন