শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

অটোরিকশার নৈরাজ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নৈরাজ্য চলছেই। কোথাও নেই মিটার চালিত ভাড়া সিটেম। সর্বত্রই চুক্তিভিত্তিক ভাড়া পদ্ধতি। আর এতে প্রতিনিয়তই ঠকতে হচ্ছে যাত্রীদের। সিএনজিচালিত অটোরিকশা একসময় মিটারে যাত্রী পরিবহন করত। কিন্তু চালকদের ভাড়া নৈরাজ্যের কারণে মিটারের কথা ভুলেই গেছেন যাত্রীরা। কিছুতেই শৃঙ্খলায় আনা যাচ্ছে না এ পরিবহন সেবাকে। মিটারে অটোরিকশা চলাচলের নিয়ম থাকলেও কোনো চালকই মিটারে যাত্রী পরিবহন করতে চান না। সিএনজি অটোরিকশার এই ভাড়ানৈরাজ্য চলছে পুরো ঢাকা শহরেই। যাত্রীর ইচ্ছেমতো গন্তব্যে মিটার অনুযায়ী অটোরিকশা চলাচল করবে, এটাই নিয়ম। অথচ রাজধানীতে যাত্রীদের রীতিমতো জিম্মি করে রেখেছেন চালকেরা। তাদের গন্তব্য পছন্দ না হলে যাত্রী তুলছেন না। সড়ক পরিবহন আইনে বলা আছে, অটোরিকশাচালক রুট পারমিট এলাকার ভেতরে যেকোনো গন্তব্যে মিটারে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত দাবি বা আদায় করতে পারবেন না।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিএনজিচালিত অটোরিকশার মিটারের ভাড়া নির্ধারণ করে দিলেও চালকরা মিটারে না গিয়ে ভাড়ার চুক্তিতে বেশি আগ্রহী। তারা মিটারের তুলনায় তিন থেকে চারগুণ ভাড়ায় যেতে বাধ্য করছেন যাত্রীদের। চালকরা বলছেন, বিআরটিএ থেকে ২০১৫ সাল থেকে অটোরিকশার মালিকদের ৯০০ টাকা করে জমা নেয়ার নির্দেশনা ছিল। অর্থাৎ কোনো চালক এ টাকায় দিনচুক্তিতে ভাড়ায় চালাতে পারবেন। কিন্তু মালিকরা ১৩০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত জমা নিচ্ছেন বলে অটোরিকশার চালকরা দাবি করেন।

ঢাকা শহরে ২০০২ সালের শেষ দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে প্রায় ১৩ হাজার অটোরিকশার নিবন্ধন দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে ২০১৫ সালে তিন চাকার বাহন মিশুক তুলে দিয়ে আরও দুই হাজার অটোরিকশার অনুমোদন দেওয়া হয়। বিআরটিএর তথ্য অনুযায়ী, ঢাকায় এখন ভাড়ায়চালিত ১৫ হাজার অনুমোদিত অটোরিকশা রয়েছে। আর ব্যক্তিগত অটোরিকশা আছে ৫ হাজার। সিএনজিচালিত অটোরিকশার বর্তমান ভাড়ার হার ২০১৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়। বর্তমান ভাড়া অনুযায়ী অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৪০ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারে ভাড়া ১২ টাকা করে। প্রতি এক মিনিট অপেক্ষার (যাত্রাবিরতি, যানজট ও সিগন্যাল) জন্য ২ টাকা। আর মালিকের জমা ৯০০ টাকা।

রাজধানীতে অটোরিকশার বেশ চাহিদা থাকলেও দুই দশকের বেশি সময় ধরে নতুন করে তা অনুমোদন দেওয়া হচ্ছে না। ফলে অটোরিকশার মালিকানা বদল নিয়ে গড়ে উঠেছে একটি চক্র। অটোরিকশাচালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে একেকটি অটোরিকশার কাগজপত্র পেতে ১৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। ক্ষমতাসীন দলের শ্রমিক নেতা, পুলিশ ও বিআরটিএর কর্মকর্তাদের একটা অংশ এই ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

মতিঝিল থেকে এক যাত্রী ধানমন্ডি যেতে সিএনজিচালিত অটোরিকশা খুঁজছেন। কিন্তু এই দূরত্বের ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া চান সিএনজিচালিত অটোরিকশা চালকরা। দাম দর করে ৩৫০ টাকায় চুক্তি করেন। তিনি বলেন তাই বাধ্য হয়ে বেশি ভাড়ায় হয়তো যেতে হবে।

গুলিস্তান থেকে গুলশানে যাচ্ছিলেন আরেক যাত্রী। নাম প্রকাশ না করে তিনি বলেন, ভাড়া নৈরাজ্য কেউ থামাতে পারছে না। যাত্রীদের জিম্মি করে অটোরিকশার চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করে। চুক্তিতে গেলেও মিটার চালু করে রাখে। কেউ কেউ বলে রাখেন, ট্রাফিক জিজ্ঞেস করলে বলবেন মিটারে যাচ্ছি। কিন্তু যদি মিটারে যেতে বলা হয়, তাতে রাজি হয় না কোনো চালক। এটা তো এখন প্রকাশ্যে হচ্ছে। সরকারি সংস্থাগুলোর কারও কোনো নজর নেই। যার জন্য দিনের পর দিন এ ভাড়া নৈরাজ্য চলছে সড়কে।

আমজাদ নামে এক চালক বলেন, অটোরিকশার মালিকরা বিআরটিএ নির্ধারিত জমার চেয়ে বেশি নিচ্ছে। এ ছাড়া রাস্তায় থাকার সময় অনেক খরচ থাকে। সেগুলোর জন্য আমরা মিটারে যাত্রী পরিবহন করতে পারি না। আবার অনেক যাত্রীরাও মিটারের বদলে চুক্তি করে যাচ্ছেন। যদি মিটারে চালাই, তাহলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। কারণ রাস্তার খরচ, গ্যাস ও জমার টাকা দিয়ে আগের মতো টাকা থাকে না। তাছাড়া এখন মেট্রোরেল চলায় আমাদের আগের মতো আয় নেই। আগে মতিঝিল থেকে মিরপুর অনেক যাত্রী ছিল। সেই যাত্রীরা এখন মেট্রোরেলে চলে যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি মো. হানিফ খোকন বলেন, একজন চালককে সরকারের নির্ধারিত টাকার বেশি ভাড়া জমা দিতে হয় অটোরিকশা মালিকদের। সেটাও কমানো দরকার। আর অনেক বছর আগে মিটারে ভাড়া সরকার নির্ধারণ করে দিয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চালকরাও যেন ভালোভাবে তাদের জীবন চালাতে পারে, সেভাবে মিটারে ভাড়া নির্ধারণ করা দরকার।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়কে যেসব ভাড়া নির্ধারণ করা হয় সেগুলো যাত্রীবান্ধব হয় না। মালিকবান্ধব ভাড়ায় বেশি চলে। যার জন্য অটোরিকশায় ইচ্ছেমতো ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছে। তাই সরকারের উচিত সিএনজিচালিত অটোরিকশা যেন মিটারে চলে সে বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করা।

এদিকে, রাজধানী থেকে আশপাশের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ চেয়ে সাতটি দাবি জানিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবি জানান তারা। সমাবেশে পরিষদের সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকী বলেন, আমরা সিএনজি অটোরিকশাচালকরা দৈনিক ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেও অন্ন, বস্ত্র, স্বাস্থ্যসম্মত বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা আয় করি, তার সিংহভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘরভাড়া দিতেও হিমশিম খাই। নিজে ও পরিবার-পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না।

তিনি আরও বলেন, আমরা সিএনজি অটোরিকশাচালকরা ঋণের জালে জড়িয়ে আছি। সিএনজি অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়ম-নীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। সিএনজি অটোরিকশা জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একে আইনের প্রয়োগ বলে দাবি করছে। আমাদের দাবিগুলো সরকারের বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আন্দোলন-সংগ্রাম ছাড়া আমাদের বিকল্প কোনও পথ খোলা নেই।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী