শিরোনাম
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

অ্যাপ ছেড়ে চুক্তিতে রাইড শেয়ারিং: জেনে-বুঝেই ঝুঁকি নিচ্ছেন যাত্রী!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফেরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়েই দরদাম করতে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা।


রাজধানীর যে কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়ালেই দেখা যায় যাত্রীর অপেক্ষায় বসে আছেন বাইক চালক। যার প্রয়োজন, দরদাম করে বাইকচালকের পেছনে সওয়ার হন তিনি। তবে যার দরদামে পোষায় না, আরেক বাইকের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। অ্যাপে রাইড শেয়ারিংয়ের জন্য ডাকলে মোটরসাইকেল হাজির হবে নির্দিষ্ট জায়গায়, সেটাই নিয়ম। কিন্তু সেই নিয়ম এখন আর নেই। অ্যাপের মোটরসাইকেল পরিণত হয়েছে চুক্তির বাহনে।


যানজটসহ চলাচলে নানা প্রতিবন্ধকতার শহর ঢাকায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং কোম্পানিগুলো। প্রায় বছর দশেক আগে কর্মব্যস্ত শহরে নগরবাসীর যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করার প্রতিশ্রুতি দিয়ে বাজারে আসে পাঠাও। এরপর একে একে আসে উবার, ওভাইসহ একাধিক প্রতিষ্ঠান।


আশা জাগিয়েও অল্প সময়ের মধ্যেই রাইড শেয়ারিং পরিণত হয়েছে ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে রাজি না হওয়া ও যাত্রী হয়রানি ইস্যুতে চালক, যাত্রী ও প্রতিষ্ঠান দুষছেন একে অপরকে।


রাইডারদের একজন বলেন, ‘একজন যাত্রী যদি অ্যাপ ব্যবহার করে রাইডারকে কল দেই সেক্ষেত্রে যাত্রীর নিরাপত্তা আছে। যদি রাইডার ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোম্পানি কোনো নিরাপত্তা দিয়ে থাকে না।’


আরেকজন বলেন, ‘অ্যাপে অনেক সময় লস হয়ে যায়। দেখা যায় যাত্রী এমন জায়গা থেকে কল করেছে সেখানে গেলে আর ভাড়া হয় না।’


যাত্রীদের একজন বলেন, ‘অ্যাপে অনেক সময় নেটের কারণে রাইডার পাওয়া যায় না। আবার অ্যাপে কল করলে অনেক সময় রাইডার যেতে চাই না।’


পরস্পর দোষারোপের চক্রে পরে যুব কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত রাইড শেয়ারিং যেন মুখ থুবড়ে পড়েছে। যাত্রীকল্যাণ সমিতির তথ্যমতে, যানজটের এ নগরীতে প্রায় পাঁচ লাখ এবং সারাদেশে প্রায় ১২ লাখ মোটরযান রাইড শেয়ারিংয়ে যুক্ত। যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে চুক্তিতে।


যাত্রীরা বলছেন, বাইক চালকরা অ্যাপ ব্যবহার না করায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান, তেমনি গ্রাহকসেবা নিয়েও জবাবদিহিতার বাইরে থাকছেন তারা। ভাড়া নিয়ে দরদামের সময় কটূক্তি, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ত্রুটিযুক্ত বাইক রাইডে ব্যবহারের প্রবণতার পাশাপাশি বাড়ছে অপরাধও।


যাত্রীদের একজন বলেন, ‘চুক্তিতে গেলে ভাড়া নিয়ে অনেক সময় রেষারেষি হয়ে থাকে। অ্যাপে একটা ফিক্সড ভাড়া থাকে।’


আরেকজন বলেন, ‘অ্যাপে গেলে একটা রিস্ক মুক্ত থাকে। রাইডারদের সব ডেটা রাইড শেয়ারিং কোম্পানিতে থাকে।’


অ্যাপভিত্তিক যানবাহন শৃঙ্খলার মধ্যে আনতে ২০১৭ সালে আইন হলেও বাস্তবায়ন হয়নি। গণপরিবহন বিশেষজ্ঞদের মতে, এই খাতে এখনো ব্যাপক সম্ভাবনা রয়েছে।


যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, ‘যারা এই রাইড শেয়ারের অনুমোদন দিয়েছেন তারা অনুমোদন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। অভিভাবক হিসেবে তার চুক্তিবদ্ধ অবস্থায় যে শর্তগুলো আছে, সেবার মানদণ্ডগুলো তাকে বলা হয়েছে, সেটা দেখার জন্য যে অথরিটি থাকার কথা তা নেই।’


নানা সমস্যায় জর্জরিত এই খাত সবচেয়ে বড় ধাক্কা খায় করোনা মহামারির সময়। যার প্রভাব কাটেনি এখনও। বর্তমানে ওভাই, পিকমি ও সহজসহ ১৫টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এরমধ্যে অনেকে লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র ২-৩টি প্রতিষ্ঠান। 


আরও খবর




শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত‌্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা