
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় গাঁজাসহ আটক হওয়া এংরাজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকালে উপজেলার কোদালিয়া বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দ-ন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।দ-প্রাপ্ত এংরাজ মিয়া উপজেলার কোদালিয়া পূর্বপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।পাকুন্দিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোদালিয়া বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় এংরাজ মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে কিছু পরিমাণ গাঁজাও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকি জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দন্ডপ্রাপ্ত এংরাজ মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।





























