শিরোনাম
লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রিপন মুনসী 

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলী উপজেলার পাটাকাটা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন ও সভাপতি নির্বাচনে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরু বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ও স্থানীয় অভিভাবক রোকসানা আক্তার। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


লিখিত অভিযোগে রোকসানা আক্তার উল্লেখ করেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত নীতিমালা অনুসরণ করা হয়নি। স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার পরিবর্তে একটি প্রভাবশালী মহলের ইচ্ছায় কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত অভিভাবকদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হয়েছে বলে তিনি দাবি করেন।


অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আক্তারের সন্তান অন্য একটি বেসরকারি (প্রাইভেট) বিদ্যালয়ে অধ্যয়নরত থাকা সত্ত্বেও তার প্রভাব খাটিয়ে স্বামী আব্দুর রাজ্জাককে অভিভাবক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে তার ভোটের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা প্রচলিত বিধিমালার পরিপন্থী বলে অভিযোগ করেন রোকসানা আক্তার।


লিখিত অভিযোগে বিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রেও নানা অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, অনেক শিক্ষক নিয়মিত সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ত্যাগ করেন। অনেক সময় একাধিক শিক্ষক একই দিনে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।


অভিযোগকারী আরও জানান, গত ২৯ জুন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা বিদ্যালয় পরিদর্শন করে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগে উল্লিখিত বিভিন্ন বিষয়ে প্রাথমিক সত্যতা সম্পর্কে তারা অবগত হন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।


এ অবস্থায় বিদ্যালয়ের সার্বিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে বর্তমান ব্যবস্থাপনা কমিটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নতুন করে কমিটি গঠন এবং সভাপতি নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন অভিযোগকারী। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি।


এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরু বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, "ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভাপতি নির্বাচন সম্পূর্ণ নিয়ম মেনেই করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।


আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর




লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার