
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করা কিংবা অসত্য তথ্য প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ সময় উপস্থিত ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানিয়ে অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন।





























