শিরোনাম
দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

ফুলপুরে চরম ভোগান্তিতে আশ্রয়ণ প্রকল্পের মানুষজন

প্রকাশিত:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৬ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ভূমিহীন দরিদ্র মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা নানা সমস্যার মধ্য দিয়ে বসবাস করছেন। নিচু ভূমির কারণে বর্ষায় জলাবদ্ধতা, বিশুদ্ধ পানির সংকট, অপরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চলাচলের রাস্তার অভাব ও ঘরের ভেতর বৃষ্টির পানি পড়ার মতো সমস্যায় চরম ভোগান্তির অভিযোগ সুবিধাভোগীদের। প্রকল্পগুলোর বরাদ্দ পাওয়া বেশ কিছু পরিবার আশ্রয়ণ কেন্দ্রে থাকেন না। ৮পরিবারের একটি আশ্রয়ণ কেন্দ্রে ৭টি পরিবারই অনুপস্থিত পাওয়া গেছে। সকল প্রকল্পের নির্মিত ঘরগুলো খুবই নিম্নমানের। নিম্নমানের সামগ্রি ব্যবহার করায় অধিকাংশ ঘরের চাল নষ্ট হয়ে যাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের আশ্রয়ণ প্রকেল্পের ৮ পরিবারের জন্য নির্মিত ৮টি ঘরের মধ্যে ৭টিই খালি পড়ে আছে। একটি ঘরে একটি পরিবারকেই সেখানে বসবাস করতে দেখা গেছে। মাঝে মাঝে খালিঘরে বহিরাগত কিছু ব্যক্তি জুয়াখেলার মতো অসামাজিক কার্যক্রম চালায় বলে এলাকাবাসী অনেকেই অভিযোগ করেন। শুরুতে ৮টি ঘরে লোকজন থাকলেও আওয়ামী সরকারের পতনের পর ৭টি পরিবার ঘর ছেড়ে চলে যায়। সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে ১০ পরিবারের মধ্যে বসবাস করেন ৮ পরিবার। এ প্রকল্পের ভূমির উচ্চতা পাশ্ববর্তী ফসলি জমির প্রায় সমান ও ঘরের ভিটিও বেশ নিচু। ফলে বর্ষাকালে আঙিনা ও ঘরের বারান্দা পানিতে তলিয়ে যায়।  এছাড়া একটিমাত্র নলকূপ সকল পরিবারের জন্য যথেষ্ট নয় বাসিন্দারা জানান। প্রকল্পের বাসিন্দা জোছনা বেগম জানান, সামান্য বৃষ্টিতেই তাদের ঘরে বৃষ্টির পানি পড়ে। এই আশ্রয়ণ প্রকল্প থেকে বের হওয়ার কোনো রাস্তা না থাকায় বাসিন্দাদের অনেকটা ঘুরে জমির আল দিয়ে চলাচল করতে হয়। ফুলপুর সদর ইউনিয়নের নগুয়া আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, ৩৬ পরিবারের জন্য নির্মিত ৩৬টি ঘরের মধ্যে ৫টি ঘরে কোনো লোকজন নেই। এই প্রকল্পে পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বাথরুম ও টয়লেটে পানি জমে থাকে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে বাসিন্দারা অভিযোগ করেন। এ ছাড়া চারদিকের ফসলি জমি ও প্রকল্পের আঙিনার উচ্চতা প্রায় সমান হওয়ায় সারা বর্ষায় আঙিনা পানিতে তলিয়ে থাকায় ঘর থেকে বের হলেই প্রায় হাঁটুপানি। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বলে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। প্রকল্পের বাসিন্দা জেসমিন বলেন, পানি জমে থাকার কারণে বাথরুম ও টয়লেট মোটেও ব্যবহার যায় না। রূপসী ইউনিয়নের রূপসী গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫ পরিবারের মধ্যে একটি নলকূপ থাকলেও তা অকেজো পড়ে আছে। ফলে দূর থেকে পানি সংগ্রহ করতে হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা। বালিয়া ইউনিয়নের সলংগা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মধ্যে ৫টিতে কোনো লোক পাওয়া যায়নি। তাদের কেউ কেউ মাঝে মধ্যে আসেন বলে জানান অন্যান্য বাসিন্দারা। এ প্রকল্পের মূল ভূমির উচ্চতা পাশ্ববর্তী ফসলি ভূমির সমান হওয়ায় বর্ষা মৌসুমে আঙিনা প্রায় হাঁটু পানিতে তলিয়ে থাকে। এ ছাড়া নিকটবর্তী রাস্তা থেকে আবাসন প্রকল্পটির দূরত্ব ২শ’ গজের মতো হলেও যাতায়াতের কোনো পথ নেই বললেই চলে। বাসিন্দাদের বাধ্য হয়ে অন্যের বাড়িঘর হয়ে যাতায়াত করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় বলে কেন্দ্রের সকলেই ক্ষোভ প্রকাশ করেন। উপজেলার ৫টি আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায়, ৭৪ পরিবারের জন্য বরাদ্দকৃত ৭৪টি ঘরের ১৯টিতে কোনো লোকজন থাকে না। তাদের কেউ কেউ জীবিকার তাগিয়ে দূরে অবস্থান করেন, আবার কারো কারো নিজস্ব বাড়িঘর রয়েছে। প্রায় সকল আশ্রয়ণ কেন্দ্রের ভূমি নিচু থাকায় বাসিন্দারা বর্ষাকালে জলাবদ্ধতা শিকার হন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, ছনধরা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ৭টি ঘর খালি থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অন্যান্য আশ্রয়ণ কেন্দ্রের অব্যবস্থার বিষয়টিও খতিয়ে দেখা হবে।


আরও খবর




দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল