
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকালে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩ হাজার ৩শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ওইসব প্রণোদনা বিতরণ করা হয়। প্রণোদনা হিসেবে প্রতি জন কৃষক পেয়েছে ৫ কেজি রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।




























