
ইসমাইল হোসেন পোরশা
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রামিণ মাটির রাস্তাসমূহ টেকসই করনের লক্ষ্যে এইচবিবি দুটি ইউনিয়নের ৯শ ত্রিশ মিটার হেরিং বোন বন্ড রাস্তার শুভ উদ্বোধন করা হয়।
গত কাল ছাওড় ইউপির খাতিরপুর মেইন রোড হইতে নাসিম শাহ বাড়ি ও ঘাটনগর ইউপির খাতিরপুর বিশরের বাড়ি হতে শামসুলের বাড়ি পর্যন্ত রাস্তার শুভ উদ্বোধন করেন ৪৬ নওগাঁ ১ পোরশা সাপাহার ও নিয়ামতপুরের বিএনপির সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।পরে পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজ কল্যাণের অনুকূলে (শিক্ষা ও চিকিৎসা) খাতে বরাদ্দকৃত ৫০হাজার টাকা ভুক্ত ভোগী ৩৫টি পরিবারের মাঝে এক কালীন নগদ টাকা সহায়তা প্রদান করেন।
শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন পোরশা উপজেলা শাখার উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতারা বলেন, দলকে শক্তিশালী করতে ফ্যাসিবাদী সরকারের অধীনে বিএনপির নেতাকর্মীদের জেল হাজতে যাওয়া ত্যাগী, রাজপথে আন্দোলনকারীদের মূল্যায়ন করতে হবে। দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কিছু নেতা কর্মী এখন বড় নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করে এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা দিয়ে সুবিধা গ্রহণ করছে কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন।
উপজেলা নিবার্হী অফিসার রাকিবুল ইসলাম, বিএনপির সম্মানিত সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী, উপজেলা সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম,সহ সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাংগঠনিক সম্পাদক আজহার আলী, রফিকুল ইসলাম গামা, গাংগুরিয়া ইউনিয়নের সভাপতি প্রভাষক নূর আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























