
পোরশা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে কম্পিউটার ও স্টেশনারি দোকান মালিক কামাল হোসেনের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর বাবা, অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য, বাদী হয়ে পোরশা থানায় মামলাটি করেন।
গতকাল বিকেলে উক্ত সেনা সদস্য বাদি হয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুন জাতীয় পরিচয়পত্রের আবেদন করতে স্বামীর সঙ্গে দোকানে গেলে ছবি তোলা ও উচ্চতা মাপার কথা বলে অভিযুক্ত কামাল হোসেন তরুণীকে দোকানের ভেতরে নিয়ে যান। এ সময় স্বামীকে বাইরে পাঠিয়ে একান্তে পেয়ে তিনি শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। তরুণীর চিৎকারে স্বামী ও স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত দোকান থেকে পালিয়ে যান।
পোরশা থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




























