শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষা-আবহাওয়া-নিরাপত্তা সবদিক সামলে ভোটের সর্বোচ্চ প্রস্তুতি ইসির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন হওয়ার কারণে প্রস্তুতি ও সমন্বয় আগের সব নির্বাচনের তুলনায় জটিল হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


ইসির দায়িত্বশীল সূত্র জানায়, কুয়াশা, তাপমাত্রা কমে যাওয়া বা শৈত্যপ্রবাহ ভোটগ্রহণ ধীর করতে পারে। দিন ছোট হয়ে যাওয়ায় গণনা শেষ করতেও বেশি সময় লাগতে পারে। এর পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা, বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়সূচি এবং সম্ভাব্য আবহাওয়া মাথায় রেখে ভোটের দিন নির্ধারণ করা হবে।



ভোট স্বচ্ছ, সুষ্ঠু ও নিরাপদ করতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার, কেন্দ্রের আশপাশের সিসিটিভি ব্যবহার, বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব থেকে মুক্তি এবং মাঠে মেডিকেল ও ফায়ার সার্ভিস রাখার মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ইসি সূত্রে জানা গেছে।


সম্প্রতি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।


সভায় জানানো হয়-পরীক্ষার সূচি, শিক্ষার্থীদের যাতায়াত, সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম যাতে পরস্পরের সঙ্গে সংঘর্ষে না আসে, সেজন্য বিস্তারিত পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।



সভায় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর এলাকায় নিরাপত্তা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্ভাব্য নাশকতা ঠেকাতে এসব এলাকায় বাড়তি টহল, সিসিটিভি নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও সভায় জানায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।




ইসি জানিয়েছে, এবার ভোট পর্যবেক্ষণে কেন্দ্রের অভ্যন্তরে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ভোটকেন্দ্রের আশপাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান বা ভবনের বিদ্যমান ক্যামেরাও ব্যবহার করা হবে। এতে করে কেন্দ্রের বাইরে ঘটে যাওয়া সম্ভাব্য কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার ফুটেজও সংরক্ষণ করা সম্ভব হবে। এ ছাড়া নির্বাচনি প্রচারের কিছু অংশ সংসদ টিভির মাধ্যমে প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, তাদের আশপাশের সড়ক উন্নয়ন বা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।



গত তিন জাতীয় নির্বাচনে যেসব কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাত বা বিতর্কিত ভূমিকার অভিযোগ ছিল তাদের এবার দায়িত্ব দেওয়া হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে ঢালাওভাবে সবাইকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো অভিযোগ আছে, কেবল তাদেরই দায়িত্বের বাইরে রাখা হবে। এ ছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা, বিমানবন্দরে সহায়তা দেওয়াসহ সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।



ঋণখেলাপি শনাক্ত করতে ইসির এনআইডি সার্ভারে অর্থনৈতিক প্রতিষ্ঠানের অ্যাক্সেস প্রয়োজন বলে সভায় জানায় বাংলাদেশ ব্যাংক। তথ্য যাচাই নিশ্চিত করতে মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের মাঝে পাঁচ দিনের ব্যবধান রাখার প্রস্তাবও এসেছে।


সভায় জানানো হয়, যার নাম সিআইবি তালিকায় থাকবে, তিনি ঋণখেলাপি হিসেবে গণ্য হবেন। বাছাইপর্ব ও আপিল শুনানিতে সিআইবির প্রতিনিধিকে উপস্থিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।



ভোটের দিন প্রতিটি কেন্দ্রের কাছে জরুরি মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। বিশেষ করে বৃদ্ধ ভোটার, অসুস্থ ব্যক্তি বা ভিড়ের কারণে দুর্ঘটনা-সংক্রান্ত পরিস্থিতিতে দ্রুত সেবা দিতে অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত থাকবে। এছাড়া অগ্নিকাণ্ড, বজ্রপাত, ভূমিকম্পসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আলাদা দলও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।



সহিংসতা বা উসকানির ঝুঁকি এড়াতে নির্বাচনের দিনসহ মোট পাঁচ দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন হলে কিছু যানবাহন ও নৌ-চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।


সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত পোস্টার, ব্যানার, গেট, তোরণ, বিলবোর্ড, প্যান্ডেলসহ সব প্রচারসামগ্রী তফসিল ঘোষণার আগেই অপসারণ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।



আন্তঃমন্ত্রণালয় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের সামগ্রিক স্থিতি ভালো থাকবে না। অতীতের বিতর্কিত নির্বাচনের কালিমা মুছে ফেলার এটিই গুরুত্বপূর্ণ সুযোগ, যা হাতছাড়া করা যাবে না।’


তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ। এটি নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় জরুরি।’


নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনসংশ্লিষ্ট আইন-বিধি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্যক ধারণা থাকতে হবে। সমন্বয়ের জন্য তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।




প্রাক-নির্বাচনি ও ভোট-পরবর্তী কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে মাঠ প্রশাসনকে নির্বাচনি মালামাল পরিবহন, সংরক্ষণ, টানা-ছেঁড়া ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিস, নির্বাচন অফিস, সরঞ্জাম, বিদ্যুৎ যোগাযোগ ব্যাংকিং সেবা নির্বিঘ্ন রাখা এবং অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়। মনোনয়ন দাখিল, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারসহ নির্বাচনি সব ধাপ যথাযথভাবে সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়।


মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে কোনো অভিযোগ এলে তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়। ভোট শেষে দ্রুত গণনা করে ফলাফল বিবরণী ও ব্যবহৃত দ্রব্যাদি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দিতে হবে।


সব মিলিয়ে পরীক্ষা, আবহাওয়া, নিরাপত্তা, প্রযুক্তি ও প্রশাসনিক সমন্বয় সবকিছু বিবেচনায় রেখে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিকভাবে মানসম্মত নির্বাচন আয়োজনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব