শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

প্রশাসনের নাকের ডগায় দালালচক্র: সাতক্ষীরায় ভ্যানচালকের ফাঁদে পড়ে রোগী নিয়ে টেস্ট বাণিজ্যের অভিযোগ

প্রকাশিত:বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার,  বিশেষ প্রতিনিধি:

সাতক্ষীরা জেলায় রোগী নিয়ে দালালি এখন ভয়াবহ সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল সংলগ্ন খুলনা রোড মোড় এলাকায় গ্রাম থেকে আসা অসহায় রোগীরা ভ্যানচালক দালালের ফাঁদে পড়ছেন প্রতিনিয়ত। তারা রোগীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে নির্দিষ্ট বেসরকারি ক্লিনিকে নিয়ে যান এবং সেখানে অপ্রয়োজনীয় পরীক্ষা (টেস্ট) করানোর চেষ্টা করে। এসব টেস্ট বাণিজ্যের একটি অংশ দালাল হিসেবে কাজ করা ভ্যানচালকদের দেওয়া হয় বলে জানা গেছে।


ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা এলাকা থেকে শিরা'র চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে আসেন মর্জিনা বেগম। তার সঙ্গে আরও একজন নারী ছিলেন। কিন্তু খুলনা রোড মোড়ে নামামাত্রই এক ভ্যানচালক দালালের খপ্পরে পড়েন।


মর্জিনা বেগম বলেন, গাড়ী থেকে নামার সাথে সাথে একজন ভ্যানচালক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে কিছুদূর গিয়ে বলে মেডিকেলে ভালো ডাক্তার নেই। সংগ্রাম হাসপাতালে ঢাকা থেকে বড় ডাক্তার এসেছে। আমরা তাঁর কথায় বিশ্বাস করলাম। কিন্তু ডাক্তার দেখানোর পরে বিভিন্ন পরীক্ষা করানোর জন্য চাপ দেওয়া হয়। আমরা টেস্ট করানো এড়িয়ে সেখানে থেকে চলে আসি।


স্থানীয়রা জানিয়েছেন, খুলনা রোড মোড় এলাকায় দালালচক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রতিদিন শত শত রোগী এই ফাঁদে পড়ে থাকলেও কার্যকর কোনো অভিযান বা নজরদারি দেখা যায় না। 


এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম বলেন, হাসপাতালের ভেতরে কোনো দালাল নেই। হাসপাতালের বাইরে কেউ যদি এ ধরনের কাজ করে, লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, ঠিক কিভাবে বুঝবো কে দালাল এটা চিহ্নিত করা কঠিন। তারপরও আপনি বিষয়টি জানিয়েছেন, আমাদের ম্যাজিস্ট্রেট যখন সেখানে যাবে দালালবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হবে।


সচেতন মহল দাবি করছেন, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত, যৌথ অভিযান ও নিয়মিত নজরদারি না করলে রোগী নিয়ে দালালি বন্ধ হবে না।


আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা