শিরোনাম
চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

প্রতিবেশীর বাধায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত কয়েকটি পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশিত:বুধবার ১৭ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৭ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো:ইয়াছিন সরকার কুমিল্লা মুরাদনগর প্রতিনিধিকুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে প্রতিবেশীর বাধার কারণে কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে।স্থানীয়ভাবে একাধিকবার সালিশ ও বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো সমস্যার সমাধান না হওয়ায় ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ছয় বছর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বসতভিটার ওপর দিয়ে একটি চলাচলের রাস্তা নির্ধারণ করা হয়। বর্তমানে ওই রাস্তা ব্যবহার করে বিদ্যুতের সংযোগ নেওয়ার উদ্যোগ নিলে একই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কানু মিয়া (৬৫) বাধা দেন।বিদ্যুৎ সংযোগ বঞ্চিত পরিবারগুলোর সদস্য মো. শাহজাহান, আমির, শাফায়েত,মোস্তফা, শাহজালাল ও দেলোয়ার জানান, বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার আলোচনা হয়েছে। পরবর্তীতে মুরাদনগর থানা পুলিশও উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে। তবে কোনো সমাধান না হওয়ায় তারা চরম ভোগান্তিতে রয়েছেন।মো. শাহজাহান অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের অপেক্ষায় আছি। কিন্তু প্রতিবেশীর বাধার কারণে সংযোগ নিতে পারছি না। কিছুদিন আগে কানু মিয়া ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাই। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন কানু মিয়া। তিনি বলেন, “আমি কোনো হামলা করিনি। তবে আমার জমি ব্যবহার করে তাদের বিদ্যুতের লাইন নিতে দেব না। অতীতে তারা আমাদের সহযোগিতা করেনি, তাই আমি আমার জায়গা ব্যবহারের অনুমতি দিতে রাজি নই।”স্থানীয় একাধিক বাসিন্দা জানান, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই বিদ্যুৎ সংযোগের বিষয়টি জটিল হয়ে উঠেছে বলে তারা মনে করেন।এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি নিয়ে থানায় উভয় পক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৈঠক করা হয়েছিল। তবে সমঝোতা না হওয়ায় তাদের ওই সময় আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।”দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। তারা দ্রুত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আরও খবর




চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন