শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

প্রতিবন্ধী সেবা কেন্দ্রে রহস্যজনক চুরি, দুই মাসেও মেলেনি রহস্য

প্রকাশিত:সোমবার ০৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎মোঃ কাওছার আহম্মেদ,  গাইবান্ধাঃ ‎ ‎গাইবান্ধা সদর উপজেলার সুখনগর এলাকায় অবস্থিত সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার দুই মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধার কিংবা প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়নি। এ ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার একাধিক অসঙ্গতি ও নথিভুক্ত তথ্য তদন্তের অগ্রগতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ‎ ‎কেন্দ্র প্রধান ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মোছাম্মদ ফরিদা ইয়াসমিনের দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, একটি জানালার গ্রিল আংশিক কাটা, ভবনের ছাদের দরজা খোলা, দ্বিতীয় তলার প্রবেশপথে তালা না থাকা এবং মূল গেটের পকেট গেট খোলা থাকলেও নিচতলার কোলাপসিবল গেটে তালা লাগানো ছিল। ‎ ‎সবচেয়ে আলোচিত বিষয় হলো, ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখা হয়েছিল। ফলে চুরির ঘটনার কোনো কার্যকর ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। ‎ ‎চুরি হওয়া সরকারি মালামালের মধ্যে রয়েছে একটি কম্পিউটার, একটি ইউপিএস, একটি আইপিএস ও ব্যাটারি, একটি এইচপি প্রিন্টার এবং একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশনসহ মোট ছয়টি সরঞ্জাম। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ‎ ‎ঘটনার পর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দায়িত্বরত গার্ড মো. একরামুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশে ঘটনার রাতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ আনা হলেও লিখিত জবাবে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে ওই রাতে কর্মস্থলে ছিলেন না এবং তিনি নাইট গার্ড হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন না। ‎ ‎এদিকে তদন্তকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ছোট একটি কাটা গ্রিল দিয়ে কীভাবে বড় আকারের সরকারি মালামাল বাইরে নেওয়া হলো, কেন সিসিটিভি ব্যবস্থা অকার্যকর ছিল, কেন পাশের কক্ষের আরেকটি কম্পিউটার অক্ষত রইল এবং নিরাপত্তা ব্যবস্থার একাধিক স্তরে একসঙ্গে কীভাবে ব্যর্থতা ঘটল—এসব প্রশ্নের এখনো সন্তোষজনক উত্তর মেলেনি। ‎ ‎ঘটনাস্থলে উপস্থিত হেলপার নূর ইসলাম দাবি করেন, তিনি নিচতলায় অবস্থান করলেও ঘটনার রাতে কোনো শব্দ শুনতে পাননি। তবে কেন্দ্র প্রধান জানান, ওই রাতে কেন্দ্রে অবস্থানের জন্য হেলপারের কোনো লিখিত অনুমতি ছিল না। ‎ ‎এদিকে, গার্ডের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বাইরে নিজেকে থেরাপিস্ট পরিচয়ে সেবা দেওয়াসহ আরও কিছু অভিযোগ স্থানীয়ভাবে প্রচলিত থাকলেও এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে অভিযোগগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ‎ ‎জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক এহতেশাম রেজা বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। ঘটনাটি পর্যবেক্ষণে রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়া হবে। ‎ ‎সরকারি প্রতিষ্ঠানে সংঘটিত এ চুরির ঘটনার দীর্ঘ সময়েও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত, সরকারি সম্পদ উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। ‎


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ