
তানজিদ শুভ্র:
সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদান এবং সাংগঠনিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে 'কমিউনিটি ইম্প্যাক্ট কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড' পেয়েছেন বিশিষ্ট কবি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আদর। তিনি এডভান্সড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 'ওয়েলবিয়িং বাংলাদেশ' আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলবিয়িং বাংলাদেশের মূল উদ্যোক্তা ডা. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ মোহাম্মদ নুরুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন, ব্যাংকার তৈয়ব আলী খান এবং মিডিয়া ও জার্নালিজম বিভাগের শিক্ষক বোরহান ফয়সাল। এছাড়া দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার আলাউদ্দিন আদর আয়োজক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। সমাজ ও সংস্কৃতির কল্যাণে তাঁর এই কাজ আগামীতেও অব্যাহত থাকবে।






































