শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

‘প্রতিদ্বন্দ্বিতা’র অভাবে ভোটদানে আগ্রহ কমছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০৩ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৩ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা চতুর্থবার ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে ক্ষমতার আসনে বসে দলটি। দীর্ঘদিন ক্ষমতা থাকায় দেশের অবকাঠামো উন্নয়নে নজির স্থাপন করলেও ভোটের মাঠে দিন দিন নিরাশ করছে দলটি।



২০০৮ সালের জাতীয় নির্বাচনে ৮৭.১৩ শতাংশ ভোটের হার নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০২৪ সালের নির্বাচনে সেই হার এসে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ শতাংশে। শুধু সংসদ নির্বাচনেই নয়, স্থানীয় সরকার নির্বাচনেও দিন দিন ভোটের হার কমছে। শক্তিশালী বিরোধী দল নির্বাচনী মাঠে না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের সিনিয়র নেতারা।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা বা অনাস্থার বিষয়টি ফুটে ওঠে। দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য যে লড়াই করেছিলেন, সেটার প্রতিফলন ৭০-এর নির্বাচনে পড়ে। মানুষ বঙ্গবন্ধুর রাজনীতিকে গ্রহণ করেছিল এবং তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়াই করেছিল। রাজনীতির প্রতি মানুষের আস্থা থাকলে দেশের নানা সমস্যা নিমিষেই শেষ হয়ে যায়। আর অনাস্থা তৈরি হলে ক্ষমতায় যারাই থাকুক, তাদের সমস্যা বেড়ে যায়। যার প্রভাব নির্বাচনে পড়ে।



সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ২০০৮ সালের পর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশে হয়নি। ২০১৪ সালে মধ্যরাতে ভোট হয়েছে। ২০১৮ সালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জেলে রেখে ভোট হয়েছে। এটা কোনো অবস্থায় জাতীয় নির্বাচনের ধরন হতে পারে না। নির্বাচন হলো যেখানে বিকল্প প্রার্থী থাকবে, প্রার্থীর ওপর কোনো চাপ থাকবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।


তিনি আরও বলেন, মানুষ এখন মনে করে ভোট দিলেও কিছু আসে যায় না। ভোট সঠিকভাবে দিতে পারবে কি না, সেটা নিয়ে সন্দেহ থাকে। দিতে পারলেও সঠিকভাবে গণনা হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকে। আবার সরকার দলীয় লোকজন মনে করে তাদের প্রার্থীই জিতবে। এসব কারণে নির্বাচনের ওপর থেকে মানুষের আস্থা কমেছে। নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও আস্থা কমেছে মানুষের। এই আস্থাহীনতার প্রতিফলনই হলো মানুষের নির্বাচনের প্রতি অনীহা।


নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৭৪.৯৭%। ২০০৮ সালের নির্বাচনে ৮৭.১৩ শতাংশ ভোট পড়ে। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই এ নির্বাচন বর্জন করে। ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। মোট ২৩৪টি আসন পায় আওয়ামী লীগ। ভোটদানের হার ছিল মাত্র ৩৯.৫৮%। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন লাভ করে বিজয় অর্জন করে। ভোটদানের হার ৪০.২%। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।


এদিকে দেশে এখন চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে গত ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটের হার ছিল ৩৬.১ শতাংশ। এর মধ্যে ইভিএমে ভোটের হার ৩১ দশমিক ৩১ শতাংশ, আর ব্যালটে ৩৭ দশমিক ২২ শতাংশ। আর গত ২১ মে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার ছিল ৩৭.৫৭ শতাংশ। ৫০ শতাংশ কিংবা এর বেশি ভোট পড়েছে মাত্র ১৯টি উপজেলায়। ভোটার উপস্থিতি বাড়াতে ইসির নানা উদ্যোগের পরও এই ধাপে ভোটের হার তেমন বাড়ানো যায়নি। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে ১ শতাংশের মতো ভোটার উপস্থিতি বেড়েছে। আর গত ২৯ মে তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পড়েছে।


২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল ৪১ শতাংশের বেশি। তার আগে ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭.৬৯ শতাংশ ভোট পড়েছিল। 


৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মাসের মাথায় সারা দেশে স্থানীয় সরকারের এই নির্বাচন হচ্ছে। সেখানে প্রথম দুই ধাপে সংসদ নির্বাচনের চেয়েও ভোটের হার কমেছে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ প্রসঙ্গে বলেছেন, নির্বাচন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার বিষয়, অনেকজন থেকে একজনকে বেছে নেওয়ার পরীক্ষা। আমাদের দেশে মানুষের রাজনীতির প্রতি আগ্রহ রয়েছে। পান দোকানিও রাজনৈতিকভাবে সচেতন। রাজনীতিতে বিনোদনের একটা ব্যাপার আছে, তাই মানুষ সারাক্ষণ রাজনৈতিক আলোচনা পছন্দ করে। সাধারণ ভোটাররা যখন দেখে যে, প্রতিদ্বন্দ্বিতা নেই, প্রতিযোগিতা নেই। তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে। কারণ নির্বাচনে কে জয়ী হবে তখন সেটা নিশ্চিত হয়ে যায়। রাজনীতিতে যখন প্রতিযোগিতা কমে যায়, তখন ভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহও কমে যায়।


তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের লোকজনের মধ্যেই নির্বাচন হয়। অনেক সময় এক দলের কয়েকজন প্রার্থী থাকলে নেতাকর্মীরা নির্বাচনে সক্রিয় হতে চান না। কাউকে খুশি করতে গিয়ে কারো অখুশির কারণ হতে চান না তারা। এসব কারণে ভোটের হার কমছে।


আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, স্বাধীনতা বিরোধীদের অসুস্থ রাজনীতির কারণেই দেশের তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে। সরকার চেষ্টা করে যাচ্ছে ভোটের মাঠে বিরোধী দলগুলোকে সক্রিয় করতে। কিন্তু বিরোধীরা তো নির্বাচন বর্জনে বিশ্বাসী। তারা নির্বাচন বা রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে ঘৃণা ছড়াচ্ছে। এতে মানুষ নির্বাচন ও রাজনীতি বিমুখ হচ্ছে।


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিরোধী দল আসেনি। তখন সারাদেশে ভোট কেন্দ্রগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, মানুষকে পুড়িয়ে মেরে তাণ্ডব সৃষ্টি করেছে জামায়াত-বিএনপি। আওয়ামী লীগের যে সমর্থক সেও ভয়ে ভোটকেন্দ্রে যায়নি। যার ফলে ভোটের হার কমেছে। ২০১৮ সালের নির্বাচনে ভোটের হার বেড়েছে। সেই নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক না হলে ভোটারদের আগ্রহ কমে যায়। আর ২০২৪ সালের নির্বাচনে যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। শক্তিশালী প্রার্থী থাকলে সমর্থকরাও সিরিয়াস হয়ে যায়। প্রতিপক্ষ মাঠে থাকলে সেখানে ভোটের রেশিও বাড়ে। যখন দেখছে বিএনপি মাঠে নেই, তখন আওয়ামী লীগের অনেক সমর্থকও ভোট কেন্দ্রে যায়নি।  


এটা কি ভোটের প্রতি সাধারণ মানুষের অনীহা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অনীহা নয়। আওয়ামী লীগের উপর সাধারণ মানুষের আস্থা আছে। প্রতিপক্ষ না থাকায় সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ তো জিতে যাচ্ছে। অনেকে এই কারণে ভোট দিতে যায় না। যারা ডেডিকেটেড কর্মী তারা ঠিকই ভোটকেন্দ্রে যায়।  


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা