শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পশুর হাটে লাখ টাকার বাড়তি বাণিজ্য,সত্যতা পেয়েও জরিমানা মাত্র ৩ হাজার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি, নীলফামারী


নীলফামারীর পশুর হাটগুলোতে সরকারি নিয়ম তোয়াক্কা না করে ক্রেতা ও খামারিদের কাছ থেকে লাখ লাখ টাকার অতিরিক্ত হাসিল (টোল) আদায়ের অভিযোগ উঠেছে । এর আগে আরসিটিভি ও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর জেলার জলঢাকা ও সদর উপজেলার দুটি পশুর হাটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা মিললেও ইজারাদারদের যে পরিমাণ জরিমানা করা হয়েছে, তাকে নামমাত্র ও দায়সারা বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা ও খামারিরা।


মঙ্গলবার (২৬ মে) জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অভিযানে অতিরিক্ত হাসিল আদায়ের প্রমাণ পেয়ে ইজারাদারকে মাত্র ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


এর আগে গতকাল সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ পশুর হাটে অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। সেখানেও সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ইজারাদারকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।


ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের মতে, কোরবানির এই ভরা মৌসুমে প্রতিটি হাটে প্রতিদিন যে পরিমাণ বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, তার তুলনায় এই জরিমানার অঙ্ক একেবারেই নগণ্য।


রামগঞ্জ ও মীরগঞ্জ হাটের ব্যবসায়ী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকে সামনে রেখে প্রতিটি হাটে গড়ে প্রায় এক হাজার পশু কেনাবেচা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি গরুর হাসিল ৬০০ টাকা নির্ধারিত থাকলেও ইজারাদারেরা নিচ্ছেন ১ হাজার টাকা করে। অর্থাৎ প্রতিটি পশু বাবদ ক্রেতা-বিক্রেতার পকেট থেকে অতিরিক্ত ৪০০ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।


হিসাব অনুযায়ী, কেবল একটি হাট বারেই সাধারণ মানুষের পকেট থেকে ইজারাদারের সিন্ডিকেট অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে প্রায় ৪ লাখ টাকা। যেখানে এক একটি হাটে দিনে লাখ লাখ টাকার অবৈধ বাণিজ্য চলছে, সেখানে মাত্র ২-৩ হাজার টাকা জরিমানা ইজারাদারদের জন্য কোনো শাস্তি নাকি অনিয়ম চালিয়ে যাওয়ার এক প্রকার লাইসেন্স, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।


হাটে আসা কয়েকজন খামারি ও ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনের এই নামমাত্র জরিমানায় ইজারাদারের সিন্ডিকেট মোটেও দমে যাবে না। ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পরপরই হাটে আবার পুরোনো রূপ ফিরে আসে। লোক দেখানো এই জরিমানা মূলত অনিয়মকে আরও প্রশ্রয় দেয়।


এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগের সত্যতা পাওয়ায় ইজারাদারকে তিন হাজার আর্থিক জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ মাত্র তিন হাজার- জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি। 


নীলফামারী সদর ইউএনও'র মুঠোফোনে একাধিক বার ফোন দিয়েও সারা পাওয়া যায় নি। 


স্থানীয় সচেতন মহলের মতে, পশুর হাটে এই প্রকাশ্য চাঁদাবাজি বন্ধ করতে হলে প্রশাসনকে নামমাত্র জরিমানা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। নিয়মিত কঠোর নজরদারি, ইজারা বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা গেলে কোরবানির এই সময়ে সাধারণ মানুষের পকেট কাটার এই উৎসব থামানো সম্ভব নয়।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত