শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

পত্নীতরায় অদৃশ্য শক্তির দাপটে বিধবার জমি জবরদখলের অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর পত্নীতলায় নিজের লীজ নেয়া সরকারি খাস জমি বিক্রি করে এক অসহায় বিধবার লীজ নেয়া শেষ সম্বল ঘরবাড়ির ৪শতক জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি জেলার পত্নীতলা উপজেলায় নির্মইল ইউনিয়নের অর্জুনপুর গ্রামে। উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সরেজমিনে জানা যায়, অর্জুনপুর গ্রামে (জএল ৪৬, দাগ ৪৮২ এবং ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি) গত ২০১৩ সালের ৩জুন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের ১০০৯ নং পত্রে ভুমিহীন মাসুদা বেগম ও তার স্বামী রফিকুল ইসলামের কাছে ৪ শতক জমি লীজ প্রদান করা হয়। এর কিছুদিন পরে মাসুদার স্বামী রফিকুল ইসলাম মৃত্যু বরন করলে মাসুদা বেগম অসহায় হয়ে পড়ে। পরবর্তীতে একই দাগের অন্য অংশে স্থানীয় ইদ্রিস আলীর ছেলে হাসান আলী একইভাবে আড়াই শতক জমি লিজ নেন এবং সেখানে ঘর তৈরি করে বসবাস করে আসছেন ।


সরকারী আইন অনুযায়ী এসব লিজ নেয়া জমি কোন ভাবেই হস্তান্তর বা বিক্রয় যোগ্য নয়। কিন্তু সরকারি নিয়ম উপেক্ষা করে হাসান আলী তার বসবাসের ওই জমি সাদেক আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। এরপর বিধবা মাসুদা এবং তার প্রয়াত স্বামীর লীজ নেয়া জমি দখলের উদ্যোগ নেয়। বিধবা মাসুদার জমিটি জোরকরে দখল করে হাসান সেখানে ইট দিয়ে বাড়ি নির্মাণ শুরু করে। উপায় না দেখে মাসুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন।


প্রতিবেশীরা জানান, ইউএনও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় ব্যক্তিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মাসুদা বেগমের অভিযোগের সত্যতা পেয়ে হাসানের নির্মাণ কাজ বন্ধ করে দেন। প্রশাসনিক ভাবে উদ্যোগ নিয়ে হাসানের অবৈধ ভাবে বিক্রয় করা জমি ফেরত নিয়ে দেয়ার আশ্বাস দেয়া হয় এবং তাকে তার নিজস্ব লীজপ্রাপ্ত জমিতে গিয়ে বসবাসের জন্য নির্দেশ দেয়া হয়। বার বার তাকে মাসুদার জমি ছেড়ে দেয়ার কথা বললেও সে কোন কথাই শোনে না। উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদে তাকে বার বার ডাকলে সে অদৃশ্য শক্তির দাপটে প্রশাসনকে কোন পাত্তাই দেননি।


এদিকে মাসুদা জমির দখল না পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় রাস্তার পাশে ড্রেনের উপর সামান্য কুড়ে ঘর তৈরী করে এক অপ্রকৃতিস্থ শিশু সন্তান নিয়ে অমানবিক জীবনযাপন করছেন। স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যসহ এলাকার সব জনগণ মাসুদার পাশে দাঁড়িয়েও এক হাসানের সাথে পেরে উঠছে না।


কান্না জড়িত কন্ঠে মাসুদা বিবি বলেন, হাসান আমাকে মেরেপিটে এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমার কবর দেয়ার জায়গাও নেই। আমি কোথায় যাবো? হাসান আমাকে মেরে ফেলবে। আপনারা আমাকে বাঁচান।


অভিযুক্ত হাসান আলীকে তার বাড়িতে না পেয়ে সেলফোনে বারবার কল দিয়েও তিনি ফোন রিসিভ করেননি।


স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আক্তার বলেন, হাসান আলী কৌশলে নিজের ঘর বিক্রি করে মাসুদার জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। তাকে বহুবার নোটিশ করে ইউনিয়ন পরিষদে এমনকি উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যাননি। ইউএনও স্যার এসে হাসানকে তার ঘর বুঝিয়ে দিয়েছেন এবং মাসুদার জায়গাছেড়ে দিয়ে হাসানকে তার ঘরে ফিরে যেতে বলেছেন।


স্থানীয় র্নিমইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, হাসান আলী বিধবা মাসুদার প্রতি অন্যায় করছে। জোর করে তার জায়গা দখলের চেষ্টা করছে। মহিলাকে একাধিকবার মারপিট করেছে। হাসাকে নোটিশ করে চৌকিদার পাঠিয়ে পরিষদে আনতে পারিনি। বিষয়টি আমি আমার উর্ধতন কতৃপক্ষ ইউএনও স্যারকে জানিয়েছি।


উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন জানান, মাসুদার অভিযোগের প্রেক্ষিতে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যক্তিবর্গসহ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। হাসানকে মাসুদার জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে হাসানকে তার অবৈধভাবে বিক্রি করা ঘর বুঝিয়ে দেওয়া হয়েছেঅদৃশ্য শক্তির দাপটে হাসান যেনো জোর করে মাসুদার জায়গায় আর ঘর করতে না পারে সেবিষয়ে দেখার জন্য স্থানীয় ইউপি সদস্য রোজিনা খাতুনকে দায়িত্ব দেয়া হয়েছে।



আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ