
মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় থ্রাইভ প্রকল্পের আওতায় নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন, বাজার সম্প্রসারণ ও লিংকেজ বিল্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নজিপুরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিক নওগাঁর উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের প্রমোশন কর্মকর্তা মো. ওয়াজে কুরুনীসহ ধামইরহাট, পত্নীতলা, মান্দা ও সাপাহার উপজেলার সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা।
কর্মশালায় থ্রাইভ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজারজাতকরণ এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে কার্যকর সংযোগ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজার সংযোগের মাধ্যমে বড় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিক কাজ করছে। এ সময় অংশগ্রহণকারীরা সাব-সেক্টরভুক্ত পণ্য উৎপাদনে প্রশিক্ষণের দাবি জানালে তিনি প্রশিক্ষণের আশ্বাস দেন।
কর্মশালায় থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা, পণ্য উৎপাদনকারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
নওগাঁর পত্নীতলায় থ্রাইভ প্রকল্পের আওতায় নির্ধারিত সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন, বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক সংযোগ স্থাপন বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) নজিপুরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক, নওগাঁর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের প্রমোশন কর্মকর্তা মো. ওয়াজেদ কুরুনী। এ ছাড়া ধামইরহাট, পত্নীতলা, মান্দা ও সাপাহার উপজেলার সমাজসেবা এবং মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় থ্রাইভ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বাজারজাতকরণ এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র ও কুটিরশিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজারসংযোগের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিক কাজ করছে। এ সময় অংশগ্রহণকারীরা সাব-সেক্টরভুক্ত পণ্য উৎপাদনে প্রশিক্ষণের দাবি জানালে তিনি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।
কর্মশালায় থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা, পণ্য উৎপাদনকারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন




























