
সোহাগ রানা,রাজবাড়ী: বুধবার (২৯/০৭/২০২৬) সকাল ০৬:৩০ ঘটিকার সময় পাংশা থানাধীন যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া এলাকায় আবু বক্কর সিদ্দিক মন্ডল (৫৫), পিতা- মৃত তাছেম মন্ডল এর বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে মৃত - তাছেম মন্ডলের ছেলে লিটন মন্ডল( ৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।এসআই(নিরস্ত্র)/ মোঃ নাসিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৫২ (বায়ান্ন) পিচ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৫.২ গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য ১৫,৬০০ (পনের হাজার ছয়শত) টাকা এবং তাহার পরিহিত লুঙ্গির বাম কোচর হইতে মাদক বিক্রিত বিভিন্ন নোটের ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকাসহ ধৃত করেন।উক্ত ঘটনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ নাসিরুজ্জামান বাদী হয়ে পাংশা থানার মামলা দায়ের করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮: রুজু করা হয়। উক্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামীকে গ্রেফতার পূর্বক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




























