
। সোহাগ রানা, রাজবাড়ী: রাজবাড়ী পৌর এলাকাবাসীর প্রত্যাশা ও উন্নয়নের অঙ্গীকার হিসেবে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে সারা ফেলেছেন জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানতিনি দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে পৌরসভার বিভিন্ন রাস্তা মেরামত,ড্রেনের বর্জ্য এবং সেবামূলক কাজ করে পৌরসভা বাসীর কাছে ব্যাপক ইতিবাচক ভাবমূর্তি ও গভীর আস্থা তৈরি করেছেন আরিফুল ইসলাম রোমান, তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ পৌরসভার দক্ষিণ শ্রীপুর ৬ নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন যাবত জনসাধারণের চলাচলের জন্য ড্রেনটি অনুপযোগী হয়ে পড়ে ছিলো, ড্রেনটিতে বর্জ্য থাকার কারনে চলাচলের জন্য অনুপোযোগী এবং মশা জাতীয় ম্যালেরিয়া ডেঙ্গু জ্বরের প্রভাব বিস্তারের বৃদ্ধি পেয়েছিল, এতে এলাকাবাসীরা নানা ভোগান্তিতে পরতে হয়েছিলো, তাই নিজ উদ্যোগ ও নিজ অর্থায়নে ড্রেনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, এসময় তিনি বলেন প্রতিটি নাগরিকের পাশে থেকে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যেতে চাই, মাদক, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত একটি আধুনিক পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার ,তার এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর কাছে তিনি প্রশংসায় ভাসছেন , এলাকাবাসী বলেন বিগত দিনে অনেকেই প্রতিশ্রুতি দিলেও কাজটি অসম্পূর্ণভাবেই পড়ে ছিল, এই মহৎ ও নিঃস্বার্থ এবং জনবান্ধব কাজকে আমাদের মনে প্রার্থীর প্রতি ইতিবাচক ভাবমূর্তি ও গভীর আস্তা তৈরি করেছে, এমনই একজন যোগ্য প্রার্থী আশা দরকার যে জনসাধারণের দুঃখ কষ্ট বুঝবে এবং আমাদের পাশে এসে দাঁড়াবে। তেমনই একজন যোগ্য প্রার্থী আমরা পেয়েছি বলে মন্তব্য করেন এলাকাবাসী।




























