
। সোহাগ রানা,রাজবাড়ী : রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে আজ ১৮ জুলাই একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী ওরাজবাড়ী জেলার কৃতি সন্তান মনসুর উল করিমের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।আজ সকাল শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। তিনি দীর্ঘ ৪০ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অবদান রেখে আসছেন। চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে এবং ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সুলতান পদকে ভূষিত করেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজবাড়ী ১ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদীদলের সংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মনজুরুল আলম দুলাল,আবুল হোসেন কলেজের অধ্যক্ষ হিটু চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা।





























