
সোহাগ রানা, রাজবাড়ী: আগামী ২৮ জুন রোববার দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ দিনে রাজবাড়ী জেলায় ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল।বুধবার সকালে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।তিনি জানান, আগামী ২৮জুন দিনব্যাপী জেলায় বিভিন্ন স্থানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুদ রয়েছে। এ বছর জেলার ২ হাজার ১৩২টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৫৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।সিভিল সার্জন আরো বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাসে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সী সকল শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান করেন তিনি।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।




























