
।সোহাগ রানা, রাজবাড়ী: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই ২০২৬ থেকে ৭ দিনব্যাপী রাজবাড়ীতে আলোচনা সভা ও চারা মেলার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভিন ।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে রাজবাড়ীর জেলা কার্যালয় হতে একটি বর্ণাট্য র্যালি বের হয়। র্যালিটি পান্না চত্বর প্রদিক্ষণ করে আজাদী ময়দানে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় গিয়ে থামেন , এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারফিন ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ও বৃক্ষরোপন করেন।জেলা প্রশাসক ও সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মেলা প্রাঙ্গণে পা রাখতে চোখ জুড়িয়ে যায় এক অভূতপূর্ব শৈলপীত প্রদর্শনীতে, বিভিন্ন অঞ্চলের নার্সারি থেকে আসা এই চারার আঙ্গিনা যেন এক টুকরো সম্পৃক্ত বাংলাদেশ। সরাসরি নার্সারি থেকে আসা হরেক পদের চারা পশরা সাজিয়েছেন। সেখানে একই ছাদের নিচে এত চারা দেখে খুশি শিক্ষার্থীরা , শুধু চারা প্রদর্শনই নয়, বরং আধুনিক প্রযুক্তির ব্যবহারে কিভাবে বছর ধরে চারা সংগ্রহন করা যায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয় । এ মেলায় আম লিচু, কমলা, পিয়ারা মতো প্রচলিত চারার পাশাপাশি নানা পাহাড়ি চারার বিশাল সমাহার দর্শনার্থীদের নজর কারে, মোট ১০টি স্টল নিয়ে আয়োজিত এই উৎসবটি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় ফল চাষি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর মোরশেদ , সিভিল সার্জন এস এম মাসুদ, ফরিদপুর বিভাগের বন কর্মকর্তা ও সামজিক বন বিভাগের কর্মকর্তা মোঃতারিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান , ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবীব।





























