
। সোহাগ রানা, রাজবাড়ীঃরাজবাড়ীর সদর উপজেলা পরিষদে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বক্তব্যে সরকারি কর্মকর্তারা বলেন কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধ করা, নিরাপদ খাদ্য ও পুষ্টি বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের সকল কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থা সম্প্রসারণে এই কংগ্রেসটি অতি গুরুত্ব ভূমিকা পালন করে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে এনে তাদেরকে ঘন ঘন প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে নিরাপদ খাদ্য ও পুষ্টি বান্ধব গড়ে তোলা যায় সে বিষয়ে জানার মধ্য দিয়ে কৃষকরা সামনে ভেজাল মুক্ত খাদ্য উৎপাদনে আগ্রহ প্রকাশ করবে। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষানী ফিল্ড স্কুলের সদস্য কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নিরুপমা রায় এবং উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শহিদুল ইসলাম ও সদর উপজেলার কৃষি অফিসার মোঃ জনি খান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবীব ও জেলা কৃষকদলের আহবায়ক আইয়ুব খান ।




























