
মাসুম বিল্লহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিকরব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল হাসান। এসময় উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় চাষীদের উৎপাদনকৃত দেশীয় বিভিন্ন বারোমাসি ফল প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরো শক্তিশালী করতে দেশীয় ফল চাষের বিকল্প নেই। কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বারোমাসি ফল চাষ এবং আধুনিক পদ্ধতিতে ফল সংরক্ষণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, অপচয় রোধ এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণ সম্ভব।





























