
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রাবেয়া বেগম (১২) নামের এক মানষিক ভারসাম্যহীন তরুণীর গলায় ফাঁস দিয়ে আত্যহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১.৩০ টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড ১২ নং ডিগ্রি গ্রামে রাবেয়া বেগমের লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ । উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হুমায়ুন এর মেঝ সন্তান রাবেয়া । পারিবারিক সূত্রে জানা যায়, রাবেয়া বেগম( ১২) দীর্ঘদিন শারিরীক ও মানুষিক রোগে ভুগছিল, বহু ডাক্তার স্থানীয় ফকির দিয়ে চিকিৎসা করালেও ভাল হয়নি। এরকম আরও একবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল, এ জন্য তার বাবা মা তাকে চোখে চোখে রাখত। আজ শুক্রবার বাবা নামাজ পড়তে যান, মা পুকুরে গোসল করতে গেলে এই সুযোগে নিজ ঘরের রুমের ভিতর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা করেন। ১.৩০ টার সময় মা গোসল করে ঘরে ফিরে আসার আগেই বাবা হুমায়ুন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে ঘরে ঢুকে রাবেয়ার রুমের দিকে তাকালে গলায় ওরনা পেচিয়ে রুয়ার সাথে ঝুলতে দেখতে পান। সাথে সাথে ডাক চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আশ-পাশের মানুষ জরো হতে থাকেন। বাবা মেয়েকে জরিয়ে ধরে ওরনার পেচ খুলে ফেলেন। উপস্থিত লোকজনের কথিত মতে তখন ও রাবেয়া বেচে ছিল। কিছুক্ষণপরে ওর মৃত্য হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া। স্থানীয় চৌকিদার ওহাব মোল্লা থানায় ফোন করলে বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর মৃধা ও বড়বাইশদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হাওলাদারের উপস্থিতিতে সন্ধা ৭.০০ টায় লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।রাঙ্গাবালী থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




























