শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাণীনগরে গরু চুরির ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো. মুরাদ মৃধা রাণীনগর নওগাঁর রাণীনগরে অসহায় এক পরিবারের তিনটি গরু চুরির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকা থেকে দ্ইুজনকে ও নলডাঙ্গা থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তিনজন হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আতারামপুর গ্রামের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর গ্রামের মোস্তাক আলীর ছেলে ফেরদৌস আলী (২৬) এবং নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ান (৪৩)।রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল জানান, গত ১০ জুলাই উপজেলার গোনা দিঘীরপার গ্রামের খোকন সরদারের গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি হয়ে যায়। এ ঘটনায় ১২ জুলাই খোকন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান শুরু করে। অভিযানে প্রথমত কুখ্যাত গরু চোর আসলাম দেওয়ানকে র‌্যাবের সহযোগীতায় নলডাঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আসলামকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় তার ৪-৫ জনের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের চারজনের বাড়ি ময়মনসিংহ, জয়পুরহাট, নওগাঁ এবং বগুড়া। জিজ্ঞাসাবাদে আসলাম আরও জানায় গত ১৫ জুলাই ভোররাতে নাটোরের সিংড়া থেকে তারা গরু চোর কয়জন একসাথে একটি পিকআপ যোগে আবার গরু চুরি করতে বের হবে। তার দেওয়া তথ্য মোতাবেক থানা পুলিশের বিশেষ দল সিংড়া এলাকায় গরু চোরদের গ্রেফতার করতে স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। রাত আনুমানিক ৩টা থেকে রাণীনগর থানা পুলিশ সিংড়া থানা এলাকার চৌগ্রাম বাজারে ওৎ পেতে থাকে। ভোর আনুমানিক সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে গরু চোর চক্রের দল একটি পিকআপসহ ওই এলাকায় আসলে রাণীনগর থানা পুলিশ পিকআপটিকে ধাওয়া করতে থাকে। এ সময় পিকআপটি বেপরোয়া গতিতে চালাতে থাকে এবং কয়েকবার পুলিশের পিকআপকে মহাসড়কে ধাক্কা মারার চেষ্টা করে।এরপর রাণীনগর থানা পুলিশ চৌগ্রাম এলাকায় আঞ্চলিক সড়কে বেরিকেট দেওয়ার চেষ্টা করে। কিন্তু গরুচোর চক্র তাদের পিকআপটি বেপরোয়া গতিতে পুলিশের উপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করে সেই সাথে রাস্তার পাশে জনগণের বেশ কয়েকটি দোকান ভেঙে চলে যায়। এ সময় পুলিশের সাথে স্থানীয় জনগণ গরু চোরের পিকআপকে ধাওয়া করে। একপর্যায়ে পিকআপ থেকে নেমে দুইজন গরু চোর চৌগ্রাম এলাকায় একটি বড় কচুরিপানা ভর্তি জলাশয়ে পালিয়ে যাওয়ার জন্য ঝাঁপ দেয়। অপর দুই চোর পিকআপ নিয়ে পালিয়ে যায়।পরে রাণীনগর থানা পুলিশ, সিংড়া থানা পুলিশ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ ওই পুকুরটি ঘিরে রাখে। সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনসাধারণ জলাশয়ে চোরদের খুঁজতে থাকে। প্রায় ৮ ঘন্টা পর গরু চোর হাবিবুর রহমান ও ফেরদৌস আলীকে আটক করতে সক্ষম হয়।ওসি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আবেদন করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া গেলে অন্যান্য স্থানে ঘটে যাওয়া বিভিন্ন চুরি-ডাকাতির বিষয়েও আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।



আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ