শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

রাণীনগরে যাত্রীবেশে ছিনতাইকারীর কবলে যুবক, প্রাণ বাঁচাতে সিএনজি থেকে লাফ

প্রকাশিত:বুধবার ০৩ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

.মো.মুরাদ মৃধা, রাণীনগর নওগাঁর রাণীনগরে সিএনজিচালিত অটোরিকশার ভেতরে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেতে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামের এক যুবক। তবে লাফ দেওয়ার কারণে তার ডান হাত ভেঙে গেছে। আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন জোবায়ের। ছুটি শেষে মঙ্গলবার রাত ১০টার বাসে তার পুনরায় ঢাকায় ফেরার কথা ছিল। সেই উদ্দেশ্যে রাত আনুমানিক ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নওগাঁ যাওয়ার জন্য আঞ্চলিক মহাসড়ক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।আহত জোবায়েরের বড় ভাই নাহিদ মল্লিক জানান, অটোরিকশাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই গোনা এছাহক চত্বর এলাকায় পৌঁছালে ভেতরে যাত্রীবেশে বসে থাকা তিন ছিনতাইকারী আচমকা জোবায়েরের গলায় ও পেটে চাকু ধরে। তারা জোবায়েরের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় জোবায়ের নিজের কাছে টাকা নেই জানালে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে চাকুর আঘাত করার চেষ্টা চালায়। কোনো উপায় না দেখে এবং প্রাণ বাঁচাতে জোবায়ের চলন্ত অটোরিকশা থেকেই মহাসড়কের পাশে লাফিয়ে পড়েন। চালকসহ ছিনতাইকারীরা দ্রুত অটোরিকশা নিয়ে নওগাঁর দিকে পালিয়ে যায়। পরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জোবায়ের কোনো রকমে মোবাইল ফোনে পরিবারকে বিষয়টি জানালে, স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, ওপর থেকে আছড়ে পড়ার কারণে তার ডান হাতটি ভেঙে গেছে।ঘটনার খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জোবায়েরের খোঁজখবর নেন এবং ঘটনার বিবরণ শোনেন। এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার জানান, "ঘটনাটি জানার পর পরই পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" এই ঘটনার পর থেকে মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রাতে মহাসড়কে পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত