শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাজধানীর সড়কে চলাচলে কতটা স্বস্তিতে নগরবাসী?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর সড়কে চলাচলে কতটা স্বস্তিতে নাগরিকরা? বেশিরভাগ উত্তর নেতিবাচক। যানজট তো শহুরে মানুষের নিত্যসঙ্গী। যার সঙ্গে যুক্ত হয়েছে খুঁড়ে রাখা রাস্তার ভোগান্তি। এতে ঘটছে দুর্ঘটনা, স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে ট্রাফিক জ্যামও। বিশেষজ্ঞদের দাবি, এই দায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির। যা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।


চীনের দুঃখ হোয়াংহো নদী হলে রাজধানী ঢাকার দুঃখ কী? নগরবাসীর দাবি, খানাখন্দে ভরা সড়ক।


পথচারীদের একজন বলেন, ‘রাস্তা ভাঙার কারণে অনেক সমস্যা হয়। চলাচলের সমস্যা হয়। অনেক সময় দুর্ঘটনাও ঘটে।’


চলতি পথে তার প্রমাণ মেলে অলিগলি থেকে রাজপথ সবখানে।


ঢাকার অন্যতম প্রবেশমুখ ধোলাইপাড়-যাত্রাবাড়ি সড়ক যেন লন্ডভন্ড এক নগরী। বড় বড় গর্ত আর ভাঙাচোরায় এক লেন দিয়ে কোনোমতে চলছে যানবাহন। সৃষ্টি হচ্ছে বাহনের দীর্ঘ সারি। কিলোখানেক পথ পাড়ি দিতে প্রায়ই ঘণ্টার উপরে সময় লাগে।


চালকদের একজন বলেন, ‘অনেক জায়গায় গর্ত যার ফলে গাড়ি একবারের বেশি দুইবার চালানোয় কষ্ট।’


প্রধান সড়কের চেয়েও বাজে অবস্থা অলিগলির। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, মুগদা, রামপুরা, খিলগাঁও ও পুরান ঢাকার কয়েকটি এলাকা খোঁড়াখুঁড়িতে এবং সংস্কার পরবর্তী অবস্থায় জর্জরিত।


যেমন, কাজীপাড়ার মসজিদ গলি। এখানে ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ চলমান তিন মাস ধরে। যান চলাচল তো দূরের কথা পায়ে হাঁটাও কষ্টকর। এলাকাবাসীর দাবি, কিছুদিন পরপরই বিভিন্ন সেবা সংস্থা রাস্তা কাটে।


এলাকাবাসীর একজন বলেন, ‘রাস্তা কেটে ধীর ধীর গতিতে কাজ করছে। রাস্তার কাজ তুলনামূলক হয় না।’


এই গলি থেকে বেরুলেই রোকেয়া সরণি। সেখানে নতুন রাস্তা খুঁড়ে বৈদ্যুতিক লাইনের তার বসানো হচ্ছে। এলাকাবাসী জানায়, খেয়াল খুশিমতো ভালো রাস্তা কেটে সড়ক খারাপ করছে সরকারি প্রতিষ্ঠানই।


পথচারীদের একজন বলেন, ‘ভালো রাস্তা যে যার মতো কাটছে।’


একই পরিণতি মতিঝিল ব্যাংকপাড়ার সব সড়কের। ওয়ারী রোড, টিকাটুলি মোড়, আরামবাগ এমনকি বঙ্গভবনের পাশের সড়কেও দীর্ঘমেয়াদি খোঁড়াখুঁড়ি। ওয়াসা, ডেসকো, ডিপিসিসি'র মতো প্রতিষ্ঠান দফায় দফায় রাস্তা খুঁড়ে কাজ করেছে।


পথচারীদের আরেকজন বলেন, ‘পরিকল্পনার অভাব লক্ষ্য করা যায়। পরিকল্পনা নিয়ে কাজ করলে এতবার খোঁড়াখুঁড়ি করতে হতো না।’


যদিও সড়ক খননে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। জনগণের ভোগান্তি কমাতে বর্ষাকাল ব্যতীত, নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা এবং জরিমানার বিধান রেখে ২০১৯ সালে 'ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা' প্রণয়ন করা হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে সভাপতি করে গঠন হয় 'ওয়ান স্টপ সমন্বয় সেল'। এবিষয়ে দেখভাল ও আইনের বাস্তবায়ন কেমন হচ্ছে- সে বিষয়ে উত্তর পেতে সিটি কর্পোরেশনে এখন টিভি।


পানি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন ও অন্যান্য সেবা সংস্থার সমন্বয়হীন খোঁড়াখুঁড়ির জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। সব বিভাগকে আন্তরিক হবার আহ্বান তার।


ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বছরেই শুরুতেই আমরা সব বিভাগকে পত্রের মাধ্যমে অবহিত করি। বিশেষ করে আমাদের কী কী কর্মপরিকল্পনা আছে। তারা যদি এই নভেম্বর-ডিসেম্বর আমাদের কাছে আবেদন করে তাহলে আমাদের ক্ষেত্রে আন্ত: সমন্বয় করতে সুবিধা হয়।


এদিকে, 'ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা'কে স্রেফ কেতাবি বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান। জানান, নিয়ম ভাঙাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোন আইন।


তিনি বলেন, ‘ঠিকাদাররা নিয়ম মানেন না। তারা সিটি করপোরেশনের যারা প্রকল্প পরিচালক তাদেরও মনে হয় কেয়ার করে না। তাদের রাজনৈতিক যে বল রয়েছে সেটাইকেই প্রাধান্য দেই এইজন্য জনগণ বা সিটি করপোরেশনের কাছে দায়বদ্ধ থাকেন।’ 


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী