শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রাজধানীতে বেড়েছে শিশু অপহরণ, অভিভাবকরা আতঙ্কিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসার সামনে কোনো খোলা জায়গায় কিংবা রাস্তায় হরহামেশাই শিশুদের খেলাধুলা করতে দেখা যায়। এদের বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তান। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুরে বাসার সামনে খেলা করছিল ৫ বছরের শিশু মারিয়া।


কিছুক্ষণ পরই শিশুটি সেখান থেকে নিখোঁজ হয়ে গেল। আশপাশে খোঁজাখুঁজি করেও বাবা রাসেল মিয়া তার কন্যার কোনো খোঁজ পাননি।


পরে স্থানীয় তেজগাঁওয়ের বাবলি মসজিদে আসরের নামাজের পর মাইকে ঘোষণা দেওয়া হয়, মারিয়া নামের ৫ বছরের একটি মেয়ে শিশু হারিয়ে গেছে। কেউ শিশুটির খোঁজ পেলে ওই মসজিদ অথবা তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়। এ সংবাদ লেখার সময় পর্যন্ত (রাত ১০টা) শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।


সম্প্রতি প্রায়শই রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদের মাইকে অথবা সড়কে কোনো শিশু হারিয়ে গেছে মর্মে শিশুটির শারীরিক গড়ন ও বর্ণের বর্ণনা দিয়ে মাইকিং করতে শোনা যায়।


অনেক ক্ষেত্রে এ ধরনের ‘হারিয়ে যাওয়া’ শিশুদের কোনো সন্ধান মিলে না। কোনো কোনোটির সন্ধান মিললেও দেখা যায়, শিশুটি অপহৃত হয়েছে। তার মা-বাবার কাছে মুক্তিপণও চাওয়া হয়। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে অনেক অপহৃত শিশুকে উদ্ধার করে এবং অপহরণকারীকেও গ্রেপ্তার করে।


সাম্প্রতিককালে একের পর এক শিশু অপহরণের ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাইমারি ও হাইস্কুল এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।


সাধারণত অবুঝ শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। সম্প্রতি রাজধানীর হাজারীবাগ থেকে আড়াই বছর বয়সি এক শিশুকে অপহরণ করে কুমিল্লার লালমাই উপজেলায় নিয়ে বিক্রি করে দেয় একটি চক্র। এ নিয়ে শিশুটির বাবা গত ২১ মার্চ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানায় একটি মামলা করেন। মামলার পর শিশুটি উদ্ধারের জন্য মাঠে নামে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। তদন্তে নেমে ওই শিশুটি অপহরণের ঘটনায় স্বামী-স্ত্রীর একটি অপহরণ চক্রকে গ্রেপ্তার করেছে ডিবির ধানমন্ডি জোনাল টিম। তারা হলেন অপহরণকারী সুলতানা আক্তার ওরফে নেহা (২২), তার স্বামী সাইফুল ইসলাম (২৭) ও শিশুটির ক্রেতা মো. শাহজাহান (৩৪)। গত বুধবার কুমিল্লার লালমাই ও বরুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় শিশু তাওসীনকে।


এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


তিনি বলেন, পেশায় রিকশাচালক নুরুল ইসলাম দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে হাজারীবাগের নিউ মডেল টাউন এলাকায় বসবাস করেন। গত ২১ মার্চ বিকেলে বাসার সামনে তার ৬ বছর বয়সি মেয়ে তাবাসসুম ও ছেলে তাহসীন খেলেতে যায়। এ সময় শিশুদের নানি লুৎফুন নাহার তাদের সঙ্গে ছিলেন। কিছুক্ষণ পর একজন বোরখা পরা অজ্ঞাতনামা নারী লুৎফুন নাহারকে জিজ্ঞাসা করেন এরা অপনার কী হয়? পরিচয় জেনে সেখান থেকে চলে যায় ওই নারী। এর কিছু সময় পর শিশুদের খেলায় রেখে নানি বাসায় চলে যান। এই সুযোগে ওই নারী আবারও এসে শিশুদের ইশারায় ডেকে নিয়ে দুজনকে চিপস দেন। চিপস নিয়ে তাবাসসুম বাসায় ফিরে গেলেও শিশু তাহসীন নিজের কাছে রেখে দেন ওই নারী। একপর্যায়ে ওই নারী তাহসীনকে কোলে নিয়ে ঝাউচর রোডের দিকে চলে যায়।


ভুক্তভোগী শিশুটির পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির ছায়া তদন্তে নেমে অপহরণ চক্রটিকে শনাক্ত করেন ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের সদস্যরা। পরে গত বুধবার কুমিল্লার লালমাইয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার শাহজাহানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই দিনে বরুড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী নেহা ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।


ডিবি প্রধান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতির কাছ থেকে অর্ডার নিয়ে চাহিদামতো শিশু চুরি করে বিক্রি করতেন। অপহরণের কাজটি করতেন গ্রেপ্তার সাইফুলের স্ত্রী নেহা। তিনি বিভিন্ন এলাকায় শিশুদের টার্গেট করতেন। এরপর কৌশলে শিশুদের চকলেট, চিপসসহ নানা প্রলোভন দেখিয়ে কোলে করে নিয়ে সটকে পড়তেন। ভুক্তভোগী শিশু তাহসীনকে তারা অপহরণ করে কুমিল্লার শাহজাহানের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেছিলেন।


যাদের সন্তান নেই বা হয় না, তাদের উদ্দেশ্যে গোয়েন্দা প্রধান বলেন, ‘আপনারা সঠিক পদ্ধতিতে শিশু দত্তক নিন। কারও কোলের শিশু চুরি করে বা অপহরণ করে নিয়ে আপনাদের কাছে দিল আর আপনারা শিশুটিকে রাখলেন এটা অপরাধ। এমন অপরাধে আপনারাও একই মামলার আসামি হবেন। পাশাপাশি সন্তানদের বাবা-মাকে বলব, আপনার বাচ্চা বাসার বাইরে গেলে তাদের সঙ্গে পরিবারের বড় সদস্যরা থাকবেন। না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।’


এর আগেও এমনই বিভিন্ন চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজধানী ছাড়াও এর আশপাশের এলাকায়ও বেড়েছে শিশু অপহরণের ঘটনা। সংঘবদ্ধ বেশ কয়েকটি চক্র ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের টার্গেট করে অপহরণ করছে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব অপহৃত শিশির পাচারের শিকার হয়।


গত বছরের আগস্ট মাসে এক প্রতিবেদনে ইউনিসেফ বলছে, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় ৪০০ নারী ও শিশু বিদেশে পাচার হচ্ছে। ইউনিসেফ বলছে, গত ১০ বছরে ১২ থেকে ৩০ বছর বয়সি অন্তত ৩ লাখ মানুষ শুধু ভারতেই পাচার হয়েছে। পাচারকৃতদের বাধ্য করা হয় দেহ ব্যবসা, ভিক্ষাবৃত্তি বা শিশুশ্রমে।


এ বছরের ৩১ জানুয়ারি প্রকাশিত মতামত কলামে ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম লিখেছেন, পাচার একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ। প্রতিবছর অনেক নারী ও শিশু পাচারের শিকার হয়। কতজন মানুষ পাচার হয়, তা নির্ধারণ করা খুবই কঠিন। কারণ পাচার গোপনে সংঘটিত হয়। পাচারকৃত ব্যক্তির সংখ্যা নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক পরিসংখ্যান রয়েছে। জাতিসংঘের মতে, প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৪ মিলিয়ন মানুষ পাচার হয়ে থাকে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী