শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬
দেশজুড়ে ২৩৭ কিশোর গ্যাং

রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধে বেপরোয়া উঠতি বয়সীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বয়স ১৩ থেকে ২২। হাতে দেশি-বিদেশি অস্ত্র। চটকদার নামে রাজধানীর গলি থেকে পাড়া মহল্লায় গজিয়ে উঠেছে কিশোর গ্যাং। গ্যাং সদস্যদের নাম মুখে নিতে ভীত স্কুল শিক্ষার্থীরা। হিসেব বলছে দেশে কিশোর গ্যাংয়ের ২৩৭টি দল চিহ্নিত হয়েছে। যার মধ্যে ১৮৪টি ঢাকা ও চট্টগ্রামে। এই গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনা গেলে অপরাধ দমন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা।


পিঠে বড় ভাইয়ের হাত, আছে রাজনৈতিক পরিচয়। দেশি-বিদেশি অস্ত্র হাতের মুঠোয়। মাদকে বুঁদ হওয়ার প্রমাণ উন্মাদ অঙ্গভঙ্গি।


প্রকাশ্যে অস্ত্র হাতে বাঁধ ভাঙা উল্লাসে ডেইনজার গ্যাং এর সদস্যরা। ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার সাহসই বলে দেয় আইনশৃঙ্খলা বাহিনীকে কতটুকু ভয় পায় গ্যাং সদস্যরা।


একই অবস্থা অ্যাটেম টু মার্ডার গ্যাং এর সদস্যদের। ভয়ডরহীন এসব কিশোর কলম ছেড়ে হাতে তুলে নিয়েছে অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করার মতো ঘটনায় রাজধানীতে তাদের নাম আসছে সবার আগে।


বাস্তবতা ঘুরে দেখতে রাজধানীর উত্তরায় থেকে শুরু করতে চায় এখন টিভির প্রতিনিধি দল। এই এলাকায় ৩০টির বেশি কিশোর গ্যাং দাপট দেখাচ্ছে।


উত্তরার দোকানিদের মধ্যে একজন বলেন, 'রাস্তার কুকুরের মাথায় একদিন লিখে দিছে লাল রঙ দিয়ে। টিএ স্টার, ডিস্কো-ফিস্কো লিখে দিছে। এটা দেখে প্রমাণ পাওয়া যায় যে এটা আছে।'


কিশোর গ্যাং এর দাপটে অতিষ্ঠ ছোট ব্যবসায়ীরা। অনেক বছর ধরে চলা কিশোর গ্যাং এর দাপট থামাবে কে? এমন প্রশ্ন এক দোকানির।


সেই দোকানি বলেন, 'কিশোর গ্যাং বাড়বে না তো কি আমার মতো মুদি দোকানদার বাড়বে? আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, সব আল্লাহ দেখবে।'


কখনও গলিকেন্দ্রীক বা কখনও এলাকাকেন্দ্রীক, উত্তরায় ত্রাসের রাজত্ব তৈরি করেছে কিশোর গ্যাং। এর আশপাশে যারা রয়েছেন তারাও অসুস্থ তাদের জ্বালাতনে। একসময় নিজেদের নামের জানান দিতে দেয়ালগুলোতে নিজেদের নাম লিখে রাখো হতো। এখন সেই নাম লেখার পদ্ধতি এবং প্রচারণার পদ্ধতি চলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।'


বিচ্ছু বাহিনী, সাইফুল গ্যাং, বাবু রাজন গ্যাং এর দাপটে ভীত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের কাছে সবসময় থাকে দেশি অস্ত্র।


আধিপত্য বিস্তার, পাড়ার নিয়ন্ত্রণ ও স্কুল মোড়ে দায়ী ছোট বাচ্চাদের মনস্তাত্ত্বিক ভাবে জিম্মি করা যাদের কাজ।


শিক্ষার্থীদের মধ্যে বলেন, 'এরা পড়ালেখার প-ও বোঝে না। ১২টা বাজে এরা এদিকে আসে। সব দাপট দেখায়। আপনারা যদি ভিডিও করে থাকেন তাহলে পরে আমাদের সমস্যা হতে পারে।'


এর পরে অবস্থানেই রয়েছে মোহাম্মদপুর এলাকা। এখানে কম করে হলেও ২০টির বেশি গ্যাং এলাকা ভিত্তিক তাদের কার্যক্রম পরিচালনা করে। এখানে কিশোর গ্যাং মানেই ছিনতাই, চাঁদাবাজি। নামে বেনামে ছড়িয়ে পড়া কিশোর গ্যাং এর সদস্যদের চিহ্নিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ।


স্থানীয়দের মধ্যে একজন বলেন, 'পায়ের মধ্যে টেপ মেরে বাজারে টাকা নিয়ে যেতাম। টুপির ভেতর টাকা নিতাম।'


এবার আসা যাক নাম করা স্কুল কলেজের আধিপত‌্য বিস্তার নিয়ে।


প্রায় সময় ঢাকা কলেজ ও সিটি কলেজ সংঘর্ষে জড়ায়। এখানে গ্যাং কালচার তৈরি হয় কলেজের নামকে সামনে রেখে। কলেজ শিক্ষার্থীদের মধ্যে কটূক্তি নিয়েই যত দন্দের সূত্রপাত।


শিক্ষার্থীদের মধ্যে একজন বলেন, 'প্রতিবছরই এটা হয়। এর কোনো আলাদা কারণ থাকে না। এটা নিয়মিত হয়। ধরে আপনারে কেউ এসে আপনার ইনস্টিটিউশন নিয়ে কিছু একটা বললো, এটা নিয়ে গায়ে লাগে তারপরই লেগে যায়।'


বয়সের সাহসে সবকিছু মারিয়ে যাওয়া এসব কিশোরদের দিকে নজর পড়েছে শীর্ষ সন্ত্রাসীদেরও। তাদের দলে রেখে জমি দখল ও মাদক ব্যবসায় কাজে লাগায় তারা।


স্থানীয়দের মধ্যে একজন বলেন, 'আইনের মাধ্যমেই তাদের জামিন হচ্ছে। জামিন হওয়ার পর কিছু লোক আছে এই দিকে আর যেতে চায় না, আর কিছু লোক আছে যে, না- ত্রাস তৈরি করবো। এই জায়গা থেকে কিশোর গ্যাং তৈরি করার চিন্তা করছে বা তাদের লিড দেয়ার চিন্তা করছে।'


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি হিসেব বলছে, এখন সারাদেশে ২৩৭টির মতো 'কিশোর গ্যাং' রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে, ১২৭টি। ঢাকার পর চট্টগ্রামে রয়েছে ৫৭টি। অন্যান্য জেলাগুলো মিলিয়ে কিশোর গ্যাং এর সদস্য রয়েছে ৫৩টি।


কিশোর গ্যাং দমনে অভিযোগের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী।


ডিএমপির মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মো. তালেবুর রহমান বলেন, 'আমাদের স্পষ্ট বার্তা, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এবং এইক্ষেত্রে আমরা কাউকে বিন্দুমাত্র ছাড় দিবো না।'


রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধ করা গেলে থামানো যাবে কিশোর গ্যাং, বলছে অপরাধ বিশ্লেষকরা।


সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ' না পারছে কিশোরদের সংশোধন করতে, না পারছে পেছনের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনতে। সুতরাং দুইটি কাজই একসাথে চলমান রাখতে হবে। যেন কিশোররাও অপরাধপ্রবণ না হয়ে পড়ে। পাশাপাশি কোনো পৃষ্ঠপোষকই কিশোর অপরাধী বা কোনো গ্যাং তৈরি করে কোনো অপরাধ তৈরির সুযোগ যেন না পায়।'


সারাদেশে কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রায় ৮০০ এর বেশি মামলা রয়েছে। তবে ৫ আগস্টের পরে নতুন করে দল গোছানো কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা গেলে কমে আসবে অপরাধ বলছে সমাজ বিশ্লেষকরা। 


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে