শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

রাজশাহীতে আরএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে আরএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট ও পদমর্যাদার বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান সভাপতিত্বে সভায় পুলিশ সদস্যরা তাঁদের দাপ্তরিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং কল্যাণসংক্রান্ত নানা বাস্তবধর্মী প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রত্যেকের বক্তব্য অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে শোনেন। তিনি উত্থাপিত সকল বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান  বলেন,“একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে প্রত্যেক সদস্যকে একসঙ্গে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নৈতিকতার সর্বোচ্চ চর্চা করতে হবে।”

তিনি বলেন, পুলিশের চাকরি শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। জনগণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের নিজেদের জীবনযাত্রা, আচরণ ও মনোবৃত্তিকে উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে।

পুলিশ কমিশনার আরও বলেন,“সহকর্মীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দায়িত্ব পালনের সময় ধৈর্য ও সংযম বজায় রাখাই একজন প্রকৃত পেশাদার পুলিশ সদস্যের পরিচয়।”

তিনি ড্রেস রুলস অনুযায়ী নিয়মিত ও পরিপাটি পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাহিনীর শালীন ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি জনমনে পুলিশের প্রতি আস্থা ও সম্মান বাড়ায়।

নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কমিশনার মহোদয় বলেন, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতাই কর্মক্ষেত্রে দীর্ঘ সময় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার মূল ভিত্তি। একই সঙ্গে আত্ম-উন্নয়ন, প্রশিক্ষণ গ্রহণ এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

নৈতিকতা প্রসঙ্গে কমিশনার বলেন, “সততা ও নীতিনিষ্ঠতা হলো পুলিশের সবচেয়ে বড় শক্তি। কোনো পরিস্থিতিতেই এই জায়গা থেকে বিচ্যুত হওয়া যাবে না। শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখলেই পুলিশের সক্ষমতা ও বাহিনীর সম্মান বহুগুণে বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর সর্বস্তরের জনগণ যেন দ্রুত, ন্যায়সংগত ও মানসম্মত পুলিশি সেবা পায়—এ লক্ষ্যেই আরএমপি’র প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা