শিরোনাম
আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪ এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র সংস্কার সবাই চান: আলী রীয়াজ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শনিবার ১২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাষ্ট্র সংস্কারের পথ ঠিক করতেই রাজনৈতিক দলসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।


শনিবার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বাংলাদেশ জাসদের সংলাপ হয়।


সেখানে সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, "আমরা সকলেই একমত, এখানে (দেশে) রাষ্ট্র সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে, সেখানে বাংলাদেশ জাসদের ভূমিকাও রয়েছে।


“আপনরা সবসময় বলে আসছেন সংস্কারের জন্য। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছি সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে।”


ইতোমধ্যে ছয়টি রাজনৈতিক দলের সংলাপ করার কথা জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা আলোচনা অব্যাহত রাখব।


“আশা করছি, প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করতে পারব। পরবর্তী পর্যায়ে ও ধাপে অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব।”


সংলাপে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মাধ্যমে পরস্পরকে বোঝার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, “পরস্পরের মত বিনিময় করব। আমরা আশা করি, বেশ কিছু বিষয়ে একমত হতে পারব।”


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।


বাংলাদেশ জাসদের পক্ষে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনসহ ৯ জন সংলাপে অংশ নিয়েছেন।


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে। এতে সহসভাপতি হিসেবে রয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।


কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।


রাষ্ট্র সংস্কারের লক্ষ্য ধরে গঠিত সংস্কার কমিশনগুলোর একীভূত সুপারিশ চূড়ান্ত করার পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে ঐকমত্য কমিশন।



আরও খবর




আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব