শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

রেস্তোরাঁ ব্যবসায় ভাটা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৫ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৫ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বেইলি রোডের গ্রিন কোজি কটেজের আগুন নিভে গেলেও তার আঁচ এখনো অনুভব করছে রাজধানীর রেস্তোরাঁ বাণিজ্য। আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাজধানীর জমকালো রেস্তোরাঁগুলোতে গ্রাহক উল্লেখযোগ্য হারে কমেছে। এদিকে, বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর রাজধানীর ধানমন্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় রাজউক, সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব। এতে বন্ধ হয়ে যায় অসংখ্য নামিদামি প্রতিষ্ঠান। একদিকে ক্রেতা খরা, অপরদিকে অভিযান আতঙ্ক- এ দুই কারণে গোটা রেস্তোরাঁ বাণিজ্যে ভাটা পড়েছে। রোজার মাসে ব্যবসার বদলে বড় লোকসানের মুখে আছেন এ খাতের উদ্যোক্তারা।


গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর পর রেস্তোরাঁ খাতে স্থবিরতা নেমেছে। খাতসংশ্লিষ্টরা জানান, রেস্তোরাঁগুলোতে আগের মতো গ্রাহক সমাগম নেই। বিগত বছরগুলোর রোজার মৌসুমের মতো ইফতার, রাতের খাবার ও সেহরি ঘিরে ব্যস্ত পরিবেশ আর নেই। ব্যবসা প্রায় অর্ধেকে নেমে এসেছে। লোকসানের পরিমাণ কমাতে এ খাতে বিনিয়োগও কমেছে। খাবারের আইটেম কমাতে বাধ্য হয়েছে অনেক প্রতিষ্ঠান। ছাঁটাই আতঙ্কে আছেন রেস্তোরাঁর কর্মীরা। ব্যবসা মন্দা যাওয়ায় বেতন-বোনাস নিয়েও অনিশ্চয়তা বেড়েছে তাদের।


রাজধানীর অন্যতম অভিজাত ইফতার বাজার বেইলি রোডে এ বছর আগের মতো জাঁকজমক নেই। এখানকার নবাবী ভোজ, সুলতান’স ডাইনসহ আরও বেশ কতগুলো প্রতিষ্ঠানে এখনো তালা ঝুলছে। যেগুলো খোলা আছে, সেগুলোতেও ব্যবসা মন্দা যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আল মদিনা প্যালেসের নিচতলায় খোলা রয়েছে কেক টাউন ও বেইলি বার বি কিউ নামের দুটি প্রতিষ্ঠান।


বেইলি বার বি কিউয়ের ম্যানেজার সুরঞ্জিৎ জয়ধর বলেন, ক্রেতারা আতঙ্কে আসছেন না। মন্দা সময় পার করায় বিনিয়োগ কমেছে। আইটেম কমাতে বাধ্য হয়েছি। কেক টাউনের ম্যানেজার মো. সায়ান্তো বলেন, রোজায় যেখানে বাড়তি ইফতারের বাণিজ্য থাকে, সেখানে এবার পরিবেশ বদলে গেছে। এই আল মদিনা প্যালেসের রোস্টার ক্যাফে ও পিজ্জা মাস্তানের মতো অনেক প্রতিষ্ঠান এখনো বন্ধ। এখানকার সুইস ক্যাফের ম্যানেজার সিরাজুল ইসলামও জানান, বেচা-বিক্রি অর্ধেকে নেমেছে। খুব খারাপ সময় পার করতে হচ্ছে।


ব্যবসার জন্য ১২টি সনদ থাকার পরও অগ্নিকাণ্ড ইস্যুতে রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন নবাবী ভোজের নির্বাহী পরিচালক বিপু চৌধুরী। তিনি বলেন, কী করলে ব্যবসা দ্রুত চালু হবে, সেটাও বলা হচ্ছে না। শুধু দ্বারে দ্বারে ঘুরছি। ব্যবসা বন্ধ থাকলেও কর্মচারীদের বেতনসহ অনেক খরচ রয়েছে। দৈনিক বিপুল লোকসান গুনতে হচ্ছে। এভাবে চললে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে।


একই অবস্থা রাজধানীর অন্য এলাকাগুলোতেও। ধানমন্ডি ৯-এ এলাকার হোয়াইট হল, প্যান প্যাসিফিক লাউঞ্জ, এরিস্টোক্রেট লাউঞ্জ, গ্যালিটোস, চাপ ঘরসহ ১৩টি রেস্তোরাঁ বন্ধ রয়েছে। আশপাশের যেগুলো খোলা রয়েছে, সেগুলোর ব্যবসাও ভালো যাচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।


প্যান প্যাসিফিক লাউঞ্জ ও এরিস্টোক্রেট লাউঞ্জের কর্ণধার আবুল এহসান আনোয়ার বলেন, আমরা তো সব করতে রাজি, কিন্তু আমাদের কিছুই বলা হচ্ছে না। এ অফিস, সে অফিস ঘুরছি। এটা হয়রানি ছাড়া আর কি! সামনে ঈদ, আমার দুই প্রতিষ্ঠানের ২২০ জন কর্মচারীর জীবিকা এর সঙ্গে জড়িত। কি করব বুঝে উঠতে পারছি না।


রাজধানীর উত্তরার রেস্তোরাঁগুলোতেও গ্রাহক কমে গেছে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ব্রোকলি রেস্তোরাঁর কর্ণধার নরুল আফসার বলেন, একদিকে গ্রাহক কমে যাওয়ায় ৩০ শতাংশ পর্যন্ত ব্যবসা কমে গেছে। এর মধ্যে দফায় দফায় হয়রানি। আমাদের একটি সংস্থা নির্দেশনা দিলে হয়। তা না করে, একেক সংস্থা এসে একেকভাবে হেনস্থা করছে।


খিলগাঁও এলাকার রেস্তোরাঁ ও আধুনিক ফুড কোর্টগুলোতেও ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবসা কমেছে। গত রোজার চেয়ে এবার বিনিয়োগও কমাতে বাধ্য হয়েছেন অনেক উদ্যোক্তা।


নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন রেস্তোরাঁ কর্মচারী জানান, ব্যবসা মন্দা যাওয়ায় ঈদের বেতন-বোনাস নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বিশেষ করে বন্ধ প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা সবচেয়ে বেশি অনিশ্চয়তায় রয়েছেন। রয়েছে চাকরি হারানোর শঙ্কাও।


বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির হিসাবে রাজধানীতে প্রায় ২৭ হাজার রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে প্রায় ২ হাজার রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য। বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর ২০০টির বেশি রেস্তোঁরা বন্ধ রয়েছে।


দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে রেস্তোরাঁ বন্ধ ও ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে- এমন দাবি করছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। তিনি বলেন, পুরো ঢাকায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, একের পর এক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছেÑ তাতে সবাই আতঙ্কে রয়েছেন। অপরদিকে নেতিবাচক প্রচার-প্রচারণায় গ্রাহকদের মনেও আতঙ্ক বেড়েছে, রেস্তোরাঁগুলোতে গ্রাহক কমে গেছে। এতে বাণিজ্য হারাতে হচ্ছে। গোটা খাত ঝুঁকির মুখে পড়েছে।


ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে দ্রুত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়ে ইমরান বলেন, খাতটি রাতারাতি গড়ে ওঠেনি। নানা ধরনের লাইসেন্স/অনুমতি নিয়ে এবং সরকারকে ভ্যাট, ট্যাক্স দিয়ে এই সেক্টর গড়ে উঠেছে। এখন অনেকে ভয়ে রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, সরকারি অব্যবস্থাপনার দায় কেন রেস্তোরাঁ মালিকরা নেবেন?


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী