শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

রফতানিতে উল্লম্ফন, তবু চাপে গার্মেন্ট মালিকরা

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জুলাই-আগস্টের ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পণ্য রফতানি। এই রফতানি প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে বর্তমানে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তবে সেই তুলনায় চাপমুক্ত হতে পারেননি গার্মেন্ট মালিকরা। কারণ, গত বছরের তুলনায় এবার রফতানি বাড়লেও এই খাতের উদ্যোক্তাদের আয় বাড়েনি। উল্টো বেড়েছে খরচ। বায়ারদের লিডটাইম পূরণে অনেক মালিককে সাম্প্রতিককালে বাধ্য হয়ে অর্ডারের পোশাক এয়ার ফ্রেইটের মাধ্যমে নিজস্ব খরচে পাঠাতে হয়েছে। এতে বেশিরভাগ উদ্যোক্তাকে লোকসান গুনতে হয়েছে। এখন পর্যন্ত অক্টোবর মাসের বেতন দিতে পারেনি ৩টি পোশাক কারখানা।


রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, বাংলাদেশের রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। নভেম্বরে এই পোশাক খাতের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশের বেশি। এর মধ্যে ওভেন পোশাক রফতানি বেড়েছে ২০ শতাংশ।


ইপিবির হিসাবে নভেম্বর মাসে তৈরি পোশাক রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৬১ লাখ ডলারে—যা গত বছরের একই সময়ে ছিল ২৮৪ কোটি ৪০ লাখ ডলার।


রফতানির এই উল্লম্ফন অর্থনীতিতে কিছুটা স্বস্তি দিলেও একটুও চাপ কমেনি তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে এই শিল্পে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধসহ নানা অনিশ্চয়তা সৃষ্টি হয়। এই অস্থিরতা এখনও পুরোপুরি বন্ধ হয়নি। এছাড়া সম্প্রতি সুদের হার বেড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন অনেকে।


এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘রফতানি বাড়লেও এই খাতের উদ্যোক্তাদের চাপ কমেনি।’ তিনি জানান, বিভিন্ন কারণে তাদের খরচ বেড়ে গেছে। অনেকেই  লোকসান গুনছেন। কীভাবে পোশাক খাতের ব্যবসা ধরে রাখতে তারা লোকসান গুনছেন, তার ব্যাখ্যাও দেন এই উদ্যোক্তা। তিনি বলেন, ‘সুতার দাম বৃদ্ধি পেয়েছে। শ্রমিকের মজুরি বেড়েছে। সামনের বছর তাদের ইনক্রিমেন্ট দিতে হবে। অর্থাৎ এখানে খরচ বাড়বে। এছাড়া, জুলাই- সেপ্টেম্বরের রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়েছেন বিদেশি ক্রেতারাও।’ মোহাম্মদ হাতেম বলেন, ‘ক্রেতারা জোর করে কম দাম দিচ্ছেন। তারা ভাবছেন আমরা সমস্যায় আছি। এখনও ডিসকাউন্টের জন্য চাপ দিয়ে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘বিদেশি ক্রেতাদের চাপে অতিরিক্ত চার্জ দিয়ে আকাশপথে পণ্য পাঠাতে হয়েছে। আকাশ পথে পাঠানো প্রতিটি চালানে আমাদের লোকসান গুনতে হয়েছে।’ তিনি উল্লেখ করেন, শুধু ক্রেতা ধরে রাখার জন্য আমরা লোকসান দিয়ে মালামাল পাঠিয়েছি। এরপরও রফতানি আয় বাড়ায় আমরা খুশি। তবে আমাদের অর্ডার কমছে।  দাম কম দেওয়ার চেষ্টা করা একটি অর্ডার তিনি প্রত্যাখ্যান করেছেন জানিয়ে বলেন, ‘কারণ এই অর্ডার নিলে বড় ধরনের লোকসান গুনতে হতো। এমন পরিস্থিতির মধ্যেই ব্যাংক ঋণের সুদহার দাঁড়িয়েছে ১৬ শতাংশের বেশি। প্রতি মাসেই এই হার বাড়ছে।’ মোহাম্মদ হাতেম মনে করেন, এভাবে চলতে থাকলে অনেকেই ঋণের টাকা পরিশোধ করতে পারবে না।


জানা গেছে, এখনও তৈরি পোশাক খাতের অস্থিরতা পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন দাবিতে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কথা শোনা যাচ্ছে।


৭ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, ওইদিন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের ২ হাজার ৯৩ কারখানার মধ্যে ৩টি ছাড়া বাকি সব কারখানার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকার ২টি ও চট্টগ্রামের একটি কারখানার বেতন পরিশোধ করা হয়নি। এছাড়া গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় বিজিএমইএ’র সদস্য ১টি কারখানা বন্ধ আছে।


পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ গত ১৯  অক্টোবর সংবাদ সম্মেলন করে জানায়, ক্ষমতার পটপরিবর্তনের পর পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ৪০ কোটি ডলারের উৎপাদন ব্যাহত হয়েছে।


একাধিক রফতানিকারক বলেছেন,  জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে অনেক ক্রয়াদেশের পণ্য সময়মতো জাহাজীকরণ করা যায়নি। পরে আটকে থাকা ক্রয়াদেশের পণ্য রফতানি হয়েছে। তা ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বৃহত্তম দুই বাজার থেকে বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের ক্রয়াদেশ আসাও বেড়েছে। সেসব পণ্যেরও জাহাজীকরণ শুরু হওয়ায় রফতানি বৃদ্ধি পেয়েছে।


বিশেষ করে সামনে খ্রিষ্টানদের বড়দিনসহ বিভিন্ন উৎসব রয়েছে। এ ছাড়া বিগত সময়ের ক্রয়াদেশগুলোও এ সময় সম্পন্ন হয়েছে। এসব কারণে রফতানি বেড়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে। শিল্প এলাকায় যৌথবাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এসব উদ্যোগ রফতানিতে ইতিবাচক প্রভাব রেখেছে।


তবে ব্যাংকের তারল্য সংকটের কারণে এই খাতের উদ্যোক্তারা প্রত্যাশিত মাত্রায় ঋণ পাচ্ছেন না, সেই সঙ্গে কাঁচামাল আমদানিতে ঋণপত্র খোলার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা পণ্য উৎপাদনকে ব্যাহত করছে।


এ প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, ‘রফতানি বেড়েছে, এর অর্থ এই নয় যে আমরা বেশি লাভ করতে পারছি, বা বেশি ভালো আছি। ক্রেতা ধরে রাখতে বর্তমানে অনেক কারখানা উৎপাদন খরচের চেয়ে কম বা সমান দামে অর্ডার নিচ্ছে।’


এ প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘রফতানির ভলিউম বাড়লেও কারখানার মালিকদের আয় বাড়েনি। বরং সুতাসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় খরচ আরও বেড়েছে।’ তিনি উল্লেখ করেন, কিছু দিন আগের অস্থিরতার সুযোগে বিদেশি ক্রেতারা পণ্যের দাম কমিয়ে দিয়েছে। তবে যারা বায়ারদের লিডটাইম পূরণে বিমানে পণ্য পাঠিয়েছে— তাদের আর্থিক লোকসান গুনতে হয়েছে।


জানা গেছে, ঢাকা থেকে ইউরোপে প্রতি কিলোগ্রাম রফতানি পোশাক কার্গো বিমানে পাঠানোর খরচ ৬ ডলার। একইভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নির্ধারিত চালানের জন্য এয়ার ফ্রেইট খরচ প্রতি কিলোগ্রামে সাড়ে ৭ থেকে ৮ ডলার।


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প