শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

রিজার্ভের পাশাপাশি রেমিট্যান্সে সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ২১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শুধু দেশের রিজার্ভেই ভূমিকা রাখছে না প্রবাসী আয়, সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থানসহ নানাখাতে বিনিয়োগ হচ্ছে রেমিট্যান্সের অর্থ। যদিও বিনিয়োগে সঠিক পরিকল্পনার অভাব আছে বলে জানান অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কমাতে হবে প্রবাসী আয়ের লাগামহীন খরচ আর বাড়াতে হবে উৎপাদনশীল খাতে বিনিয়োগ।




কুমিল্লার কালির বাজার ইউনিয়নের ধনুয়াখলা। নীরব শান্ত আর সমৃদ্ধিতে ভরা একটি আদর্শ গ্রামে রূপ নিয়েছে প্রবাসী আয়ে ভর করে। পুকুর ভরা মাছ আর বাড়ির উঠানে তরতর করে বেয়ে উঠছে কার্তিকের পুইয়ের ডগা। প্রবাসী আয়ে গ্রামগুলো কীভাবে ঘুরে দাঁড়িয়েছে সৌদি প্রবাসী ওমর ফারুক মোটাদাগে তার বর্ণনাও দিলেন।


ওমরু ফারুক বলেন, ‘প্রবাসে থাকার কারণে আমাদের গ্রামে একটা কাঁচা ভিটা ঘর পাবেন না। বহুতল আধুনিক বাড়ি ছাড়া কোনো বাড়ি নেই।’


ধনুয়াখলার বাসিন্দারা জানান, প্রবাসীর অর্থে নির্মাণ হচ্ছে নতুন নতুন স্থাপনা। আর এতে গতি ফিরেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানে।


আরেকজন প্রবাসী বলেন, ‘আমাদের এখানে ৯৫ শতাংশ লোকই প্রবাসে থাকে। প্রবাসে থেকে তারা সফল ব্যবসায়ী।’


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গেল সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ২৮ হাজার কোটি টাকার বেশি, যা গত চার বছরের মধ্যে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু প্রশ্ন, দেশের রিজার্ভে ভূমিকা রাখা এই প্রবাসী আয়ে কতটা টেকসই ব্যবহার হচ্ছে স্থানীয় ও ব্যক্তি পর্যায়ে? অভিবাসন বিশেষজ্ঞ ও কৃষি অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাসীদের পাঠানো টাকার যুতসই বিনিয়োগে পরিকল্পনা থাকা দরকার।


অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘বিদেশে যারা কাজ করে তাদের আস্থা ফিরে এসেছে। ফলে ব্যাংকিং চ্যানেলে তারা রেমিট্যান্স পাঠাচ্ছে।’


ব্র্যাকের হেড অব মাইগ্রেশন শরিফুল হাসান বলেন, ‘প্রবাসী আয় যদি বড় ভাবে উৎপাদনশীল খাতে কাজে লাগানো যেত তাহলে ছোট ছোট ব্যবসা গড়ে উঠতো সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পেতো।’


পরিসংখ্যান বলছে, বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের এক কোটি ৩০ লাখের বেশি প্রবাসী থাকেন। তাদের পাঠানো অর্থে শুধু জাতীয় অর্থনীতিই সমৃদ্ধ হচ্ছে না, গ্রামীণ অবকাঠামোসহ আঞ্চলিক উন্নয়নেও এর ভূমিকা বাড়ছে দিন দিন, যার টেকসই ব্যবহারে রাষ্ট্রীয় পরিকল্পনার তাগিদ বিশ্লেষকদের। 


আরও খবর




বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী