
মোঃ রহমত মন্ডল ,তারাগঞ্জ (রংপুর)প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর তারাগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন স্বাক্ষরিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ মফস্বল সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি পদে চ্যানেল এস এর নাজিম ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মুভি বাংলা টেলিভিশনের রহমত মন্ডল সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।কমিটির নেতৃবৃন্দ বলেন, তারাগঞ্জ উপজেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে পেশাগত উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বিএমএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।




























