
বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ফতেপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৮ নং ওয়ার্ডের নৈকাহন বিদ্যালয় মাঠে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হবির সমর্থনে এক বিশাল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হবি বলেন, ফতেপুর ইউনিয়নকে একটি সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট ও সর্বপ্রকার দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, নাছির মাস্টার, মানিক প্রফেসর, বিএনপি নেতা আলমগীর হোসেন, কাউসার মিয়া, রফিকুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ। সভায় উপস্থিত নেতাকর্মীরা হাবিবুর রহমান হবির হাতকে শক্তিশালী করতে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে দেশ, জাতি ও ফতেপুর ইউনিয়নের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




























