
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাওঃ মোঃ মাহবুবুর রহমানকে সভাপতি ও মাওলানা শাহাদত হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ওলামা দলের কমিটি এবং আবু সুফিয়ান সরকারকে সভাপতি ও হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ধুনট পৌর ওলামা দলের কমিটি গঠন করা হয়।
নবগঠিত উপজেলা ওলামা দলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আব্দুস সামাদকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে কারী মাওলানা রফিকুল ইসলামকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাফেজ এইচ এম জাহিদ সরকারকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও ধুনট উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ মোঃ মাহবুবুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
বিশেষ বক্তা ছিলেন ওলামা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক টিম প্রধান মাওলানা তাজউদ্দিন খান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও বগুড়া জেলা বিএনপি'র কার্যনির্বাহী সদস্য জনাব মোঃ আসিফ সিরাজ রব্বানী (সানভি),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল,
বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মুফতি মাওঃ মোঃ একরামুল হক এবং জেলা ওলামা দলের বগুড়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদুর রহমান আল জাহিদ ।
ধুনট উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।




























