
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ শোভাকক্ষে ভবনটির উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুরুশত মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন। সম্মানিত অতিথি ছিলেন, বিসিবি পরিচালক ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী (সানভি) পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলসহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন ভবন চালুর ফলে উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত জায়গার সুবিধা তৈরি হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি সেবা নিতে আসা মানুষের জন্য প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।




























