শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

রোটারি ইন্টারন্যাশনাল ও রোটারি ফাউন্ডেশনের বিরুদ্ধে অর্থপাচারসহ একাধিক অভিযোগ, দুদকে তদন্তের আবেদন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১১ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ১১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রোটারি ইন্টারন্যাশনাল (রোটারি) এবং রোটারি ফাউন্ডেশনের বিরুদ্ধে অর্থপাচার, বৈদেশিক মুদ্রা পাচার, কর ফাঁকি, অবৈধ আর্থিক লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

গত ৯ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা ওই অভিযোগপত্রে আবেদনকারী ইব্রাহিম খলিল মিন্টু, যিনি রোটারি ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি (ডিস্ট্রিক্ট-৬৫) সাবেক প্রেসিডেন্ট, দাবি করেন যে দীর্ঘদিন ধরে রোটারি বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন আর্থিক অনিয়ম ও আইন লঙ্ঘনের তথ্য জানতে পেরেছেন।

অভিযোগপত্রে বলা হয়, রোটারি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হলেও বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, নিবন্ধন, বৈধ আইনি সত্তা (Legal Entity) কিংবা ফিসকাল এজেন্ট হিসেবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

আবেদনকারী আরও অভিযোগ করেন, বাংলাদেশে সংগঠনটির সদস্যসংখ্যা আনুমানিক ৮০০০ (আট হাজার) হলেও সদস্যদের কাছ থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে বিদেশে পাঠানো হয়েছে। এতে Foreign Exchange Regulation Act, 1947-এর বিধান লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, সংগঠনটির আওতায় বিভিন্ন ক্যাটাগরির সদস্যদের কাছ থেকে বার্ষিক চাঁদা, মেজর ডোনেশন, পল হ্যারিস ফেলো (PHF) এবং মাল্টিপল পল হ্যারিস ফেলো (MPHF) কর্মসূচির নামে প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানোর ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন এবং কর-সংক্রান্ত বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে বিভিন্ন সময়ে The Rotary Foundation, Rotary International, Annual Rotary Conference 2026 এবং Rotary ILTS 2026-এর নামে বিভিন্ন ব্যাংক হিসাব খুলে অর্থ সংগ্রহ ও স্থানান্তর করা হয়েছে। অভিযোগপত্রে ট্রাস্ট ব্যাংক ও ঢাকা ব্যাংকের কয়েকটি নির্দিষ্ট হিসাব নম্বরও উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে এছাড়া অভিযোগে সাবেক জেলা গভর্নর (PDG) ইশতিয়াক জামান, পিডিজি মোহাম্মদ আইয়ুব এবং ভারতীয় নাগরিক পিডিজি আশীষ ঘোষের নাম উল্লেখ করে বলা হয়েছে, তারা দীর্ঘ সময় ধরে সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

আবেদনকারী দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২, Foreign Exchange Regulation Act, 1947 এবং আয়কর আইনের বিভিন্ন বিধান লঙ্ঘিত হয়ে থাকতে পারে।

এ প্রেক্ষাপটে তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে বিষয়টি Prima Facie Inquiry-এর মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা