
গাজী হাবিব, সাতক্ষীরা: নানা আয়োজন ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে রোটারি ক্লাব অব সাতক্ষীরা ২০২৬-২৭ রোটাবর্ষের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছে। নতুন রোটাবর্ষের প্রথম দিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার (০১ জুলাই) সকালে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে শহরের মুনজিতপুরস্থ হোটেল রাজের কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটাবর্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি রোটা: মো. আখতারুজ্জামান কাজল। সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি রোটা: সিএম নাজমুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি। তিনি বলেন, সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় রোটারির ভূমিকা প্রশংসনীয়। শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এ সময় বক্তব্য দেন রোটা: পিপি হাবিবুর রহমান হাবিব, রোটা: আইপিপি এনছান বাহার বুলবুল, রোটা: পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটা: পিপি মাহমুদুল হক, রোটা: পিপি ওয়ালীউল্লাহ, রোটার্যাক্ট আব্দুল্লাহ আল মামুন ও রোটার্যাক্ট আবুল হোসেনসহ অন্যান্যরা।সভায় বক্তারা নতুন রোটাবর্ষে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, যুব উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে আরও কার্যকর ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ, রোটার্যাক্ট ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।পরে ক্লাবের সদস্যরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময় কালে জেলা প্রশাসক ক্লাবের কার্যক্রম সম্পর্কে সব কিছু শোনেন। এ বিষয়ে রোটা: কামরুজ্জামান রাসেল বলেন- জেলা প্রশাসক খুবই আন্তরিকতার সাথে আমাদের কার্যক্রম শুনলেন। আমদের সিগনেচার প্রজেক্ট তাল গাছ রোপন করি আমরা, যা তলুইগাছা থেকে ভোমরা প্রায় ২৩ কিলোমিটার রাস্তা এর দুইপাশে করা হচ্ছে। বাইপাস এ অনেক তালগাছ আমাদের ক্লাব এর থেকে লাগানো। আমরা জেলা প্রশাসককে অনুরোধ করেছি যদি বাইপাস রাস্তা বড় করা হয় কখনও তবে যেন গাছগুলা নষ্ট করা না হয়। বরং প্রযুক্তি খাটিয়ে গাছগুলো কে যেন সরানো হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারি ক্লাব অব সাতক্ষীরার রোটা: মো. কামরুজ্জামান রাসেল।




























