শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

রূপগঞ্জের কুঁচিয়া বিদেশে ‍॥ মাসে আয় হচ্ছে ৫০-৬০ লাখ টাকা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ২৮ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৮ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল-বিল, নালা-ডোবা, ধানি জমি, বদ্ধ ও মুক্ত জলাশয়ে প্রাকৃতিকভাবে বংশবিস্তার এবং বেড়ে ওঠা কুঁচিয়া যাচ্ছে বিদেশে। উপজেলার জলাশয়ে শতাধিক শিকারী চোঙা বা ওকার ফাঁদ পেতে বিশেষ পদ্ধতিতে প্রতিদিন প্রায় ৫০০-৬০০ কেজি কুঁচিয়া শিকার করছেন। প্রতি মাসে প্রায় ৫০-৬০ লাখ টাকা আয় করছেন তারা।


উপজেলার তারাব পৌর এলাকার মাসাবতে রয়েছে কুঁচিয়া বিক্রির মিনি আড়ত। প্রতিদিন ঢাকা থেকে পাইকাররা এসে এখানকার কুঁচিয়া শিকারীদের কাছ থেকে এগুলো কিনে নিয়ে যাচ্ছেন। হাতবদল হয়ে আড়তদার, পাইকার সেখান থেকে রপ্তানিকারকদের মাধ্যমে এ কুঁচিয়া চলে যাচ্ছে বিদেশে। কুঁচিয়া শিকার করেই সংসার চলাচ্ছেন এখানকার শতাধিক পরিবার।


খোঁজ নিয়ে জানা যায়, কুঁচিয়া স্থানভেদে কুচে বাইম, কুঁচে মাছ, কুইচ্চা নামে পরিচিত। এর ত্বক মসৃণ, পিচ্ছিল ও আঁশহীন। দেহ গাঢ় বাদামি রঙের। এটি ৬০-৭০ সেন্টিমিটার লম্বা হয়। তবে এটি পুষ্টিকর ও সুস্বাদু। এর আছে ওষুধি গুণ। দেশে কুঁচিয়া খাওয়ার তেমন প্রচলন না থাকলেও বিদেশে প্রচুর চাহিদা আছে। প্রতিদিন সারাদেশ থেকে বিপুল পরিমাণ কুঁচিয়া, থাইল্যান্ড, হংকং, চীন ও জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।


কুঁচিয়া শিকারী, পাইকার ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় তারা নিজেদের জমিতে কৃষিকাজ করে সংসারের খরচ জোগাতেন। লোকসানের মুখে পড়ে কৃষিকাজ ছেড়ে চলে এসেছেন রূপগঞ্জে। এখানে কোনো কাজে সুবিধা করতে না পেরে নেমে পড়েছেন বিচিত্র পেশায়। এখানকার বেশিরভাগ মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে এসে এ পেশায় জড়িয়ে পড়েন। প্রায় শতাধিক পরিবার এটি শিকার ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।



শিকারীরা উপজেলার কর্ণগোপ, বংশীনগর, নগাঁও, শান্তিনগর, ভুলতা, ভায়েলা, পাড়াগাঁও, মিয়াবাড়ি, হাটাব, আমলাব, কালী, বাড়ৈপাড়, পাঁচাইখা, গোলাকান্দাইল ও কায়েতপাড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে এ মাছ ধরছেন। প্রতিদিন বিকেলে একেকজন শিকারী ১০০-১৫০টি চোঙা বা ওকায় কেঁচো গেঁথে জলাশয়ের পাড়, খাল-বিল, ডোবা, ধানি জমিসহ অল্প গভীরে ফাঁদ পাতেন। একজন শিকারী প্রতিদিন গড়ে ৫-৬ কেজি কুঁচিয়া মাছ ধরতে পারেন।



প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা দরে বিক্রি হয়। একজন শিকারী প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন। সে হিসেবে উপজেলার প্রায় শতাধিক শিকারী মাসে আয় করেন ৫০-৬০ লাখ টাকা। প্রতিদিন ঢাকা থেকে পাইকাররা এসে তারাব পৌরসভার মাসাব এলাকার মিনি আড়ত থেকে এগুলো নিয়ে যান। অনেক শিকারী একটু বেশি লাভের আশায় রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং ও কোনাবাড়িসহ বিভিন্ন এলাকার আড়তগুলোতে বিক্রি করেন। এভাবে হাতবদল হয়ে রপ্তানির মাধ্যমে চলে যায় বিদেশে।


উপজেলার বংশীনগর এলাকায় দেখা হয় স্বপন বিশ্বাসের সঙ্গে। কাঁধে অনেকগুলো চোঙা নিয়ে ছুটছেন কুঁচিয়া শিকারের জন্য। তিনি জানান, গ্রামে কৃষিকাজ করে তেমন আয় রোজগার হতো না। অভাব-অনটনেই দিন কাটতো। একদিন সনাতন সরকার বলেন, রূপগঞ্জে তার কুঁচিয়ার আড়ত আছে। এখানে কুঁচিয়া শিকারে ভালো আয় করা যায়। তারপর তার সাথে এখানে চলে আসেন তিনি। এখন এ মাছ বিক্রি করে সংসার খরচ শেষে আয়ও করতে পারছেন।


কুঁচিয়া শিকারী শাহাদাৎ হোসেন ও সুবেদ আলী জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকায়। দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করে কুঁচিয়া শিকার করে আসছেন। প্রতিদিন ১০০-১৫০টি চোঙা পেতে ৫-৬ কেজি কুঁচিয়া ধরা যায়। এগুলো বিক্রি করে দেড়-দুই হাজার টাকা রোজগার করা যায়।


তারা জানান, ওই এলাকার অনেক লোক এখানে এসে এ পেশাকে বেঁছে নিয়েছেন। আয়-রোজগার ভালো বিধায় হবিগঞ্জের জাকির হাসেন, রমজান, মাজু, উহাদ আলী, কাশেম, ময়মনসিংহের দুলাল, বাবুল ও দ্বীন ইসলামসহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক লোক এ পেশায় জড়িয়ে পড়েছেন।



আড়তের মালিক সনাতন সরকার বলেন, ‘আমার বাড়ি হবিগঞ্জ জেলায়। কর্মসংস্থান না থাকায় কাজের সন্ধানে কয়েক বছর আগে এখানে চলে আসি। এ পেশায় জড়িয়ে পড়ি। ৫০-৬০ জন শিকারী আমার আড়তে এ মাছ বিক্রি করেন। এ ছাড়া অনেকে ঢাকার বিভিন্ন আড়তে বিক্রি করেন। রূপগঞ্জে প্রায় শতাধিক কুঁচিয়া শিকারী এ পেশার মাধ্যমে সংসার চালাচ্ছেন।’


রাজধানীর পাইকার দিলিপ বিশ্বাস জানান, তাদের ১১ জনের একটি গ্রুপ আছে। তারা রূপগঞ্জসহ ঢাকার আশপাশের জেলা ও দেশের বিভিন্ন জায়গার আড়তদার এবং শিকারীদের কাছ থেকে কুঁচিয়া সংগ্রহ করেন। সেগুলো ঢাকার উত্তরার কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। প্রতি মাসে তারা ৬০-৮০ মেট্রিক টন কুঁচিয়া রপ্তানিকারকদের কাছে সরবরাহ করেন।



রূপগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘কুঁচিয়ার বিদেশে ভালো চাহিদা থাকায় চাষ ও বিপণন একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্যিকভাবে কুঁচিয়া চাষ করা গেলে জাতীয় অর্থনীতিতে ভূমিকার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাণিজ্যিকভাবে প্রকল্প গ্রহণে মৎস্য অধিদপ্তর কাজ করছে।’


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ