শিরোনাম
চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচার ও বক্তব্য বিকৃতির’ অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সাতক্ষীরা জেলা শাখা।বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় শহরের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর ওলামা দলের আহ্বায়ক কামরুজ্জামান কামু, সদস্য সচিব একরামুল হোসেন মিলন, পৌর বিএনপি নেতা কাজী মিয়ারাজ, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কলেজ ছাত্রদলের সভাপতি শাহজালাল এবং শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, জেলা প্রশাসকের একটি বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে একটি রাজনৈতিক মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা দাবি করেন, সম্প্রতি জেলা প্রশাসকের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তাকে আল্টিমেটাম দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার প্রতি অসম্মানজনক আচরণ।মানববন্ধন থেকে বক্তারা ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজকদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।বক্তারা আরও বলেন, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।মানববন্ধনে বিএনপি, ওলামা দল এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জুন) সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এক সভায় জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ দেশকে এগিয়ে নিতে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের এক প্রসঙ্গে ‘ধর্মান্ধতা’ শব্দ ব্যবহার করেন জেলা প্রশাসক। ‘ধর্মান্ধতা’ শব্দ ব্যবহারের জের ধরে ২৪ জুন বিকেলে জেলা ওলামা মাশায়েখ পরিষদ’ ও ‘বাংলাদেশ মজলিসুন মুফাসসিরীন’ নামের দুটি সংগঠনের ব্যানারে শতাধিক মুসল্লি সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বর (নিউমার্কেট মোড়) এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল বারী অভিযোগ করে বলেন, সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করা হয়েছে, যা জেলার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। জেলা প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হয়েও একটি খেলার অনুষ্ঠানে কেন এমন মন্তব্য করলেন, তা বোধগম্য নয়। অন্যান্য বক্তারা ২৪ ঘন্টার মধ্যে জেলা প্রশাসককে তার বক্তব্য প্রত্যাহারের সময় দেন।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ জুন বুধবার বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসক ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠীকে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকা-ের প্রসারের গুরুত্ব তুলে ধরতেই তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের আংশিক ও বিকৃত উপস্থাপনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। জেলা বিএনপি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবাইকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়নের আহ্বান জানায়।পাশাপাশি সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দও জেলা প্রশাসকের বিরুদ্ধে এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির এক সভায় তিনি নিজেই বলেছিলেন যে, অন্ধকারাচ্ছন্ন সাতক্ষীরা থেকে মুক্তি পেতে হলে জেলার সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডকে বিকশিত করতে হবে। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক সভাপতিত্ব করলেও সেখানে বিতর্কিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।


আরও খবর




সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

রাজবাড়ীতে পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

মৎস্যসম্পদ রক্ষায় মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে আটক ৮৫ লাখ টাকার অবৈধ জাল

নড়াইলে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য: সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ

ব্র্যাকের সহায়তায় ধনবাড়ির কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক গ্লোবাল হেলথ সামিটে পুরস্কার গ্রহণ করলেন মীম শরৎ গ্রুপের এমডি মো. সোহাগ

রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রাজবাড়ীতে পার্টনার ফিল্ট স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

মৎস্যসম্পদ রক্ষায় মনপুরায় কোস্টগার্ড-মৎস্য বিভাগের যৌথ অভিযানে আটক ৮৫ লাখ টাকার অবৈধ জাল

নড়াইলে ৯০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য: সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

চাটখিলে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ

ব্র্যাকের সহায়তায় ধনবাড়ির কৃষকদের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ

আন্তর্জাতিক গ্লোবাল হেলথ সামিটে পুরস্কার গ্রহণ করলেন মীম শরৎ গ্রুপের এমডি মো. সোহাগ

রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন