শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সাতক্ষীরা জেলায় প্রথম এবং ব্যতিক্রমী আয়োজন ‘সু-সন্তান পুরস্কার’ প্রদান

প্রকাশিত:সোমবার ০১ জুন ২০২৬ | হালনাগাদ:সোমবার ০১ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

 


গাজী হাবিব, সাতক্ষীরা:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ বন্দকাটি গোলক্লাব মাঠে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘সু-সন্তান পুরস্কার-২০২৫’ প্রদান ও উৎসবমুখর পরিবেশে লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (৩১ মে) বিকেল ৪ টায় আস্থা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক সিরাজিয়া পারভেজ টুটুলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল।


কবি ও গীতিকার এবং আস্থা ফাউন্ডেশনের পরিচালক সিরাজিয়া পারভেজ টুটুল কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজকে সংযুক্ত রেখেছেন। এর ই অংশ হিসেবে গতবছর থেকে তার ভাবনায় পিতা-মাতাকে খেদমতকারী সন্তানদের জন্য কিছু একটা করার মানসে শুরুতেই নিজ ইউরিয়নের ৯ টি ওয়ার্ড থেকে ৯ জন সুন্তান বাছাই করার কাজ শুরু করেন। এতে করে প্রথমে তিনি তার কয়েকজন বন্ধুর সহায়তা নেন। এরপর শুরু হয় সুসন্তান বাছাই কার্যক্রম। দীর্ঘ ছয়মাস আগে থেকেই স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় তার কার্যক্রম চলতে থাকে। শেষমেষ গত ৩১ মে সেইসব সুসন্তান এবং তাদের স্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় এ পুরস্কার। 


সিরাজিয়া পারভেজ টুটুল বলেন, আগামীতে সমগ্র কালিগঞ্জ উপজেলা জুড়ে এ কার্যক্রম চালানো হবে এবং ভবিষ্যতে জেলাজুড়ে এ পুরস্কার প্রদান করা হবে। 


এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈনুল ইসলাম মঈনকে। কিন্ত হঠাৎ এই কর্মকর্তার মাতা অসুস্থ হয়ে পড়ায় তিনি উপস্থিত থাকতে পারেন নি। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয়ের মধ্যে সু-সন্তানদের স্বীকৃতি প্রদান সময়োপযোগী উদ্যোগ। এতে তরুণ প্রজন্ম শিক্ষা, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনে আরও উৎসাহিত হবে।


প্রধান বক্তা বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, পরিবার, সমাজ ও দেশের জন্য গর্বের কারণ হয়ে ওঠা সন্তানদের সম্মানিত করা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের স্বীকৃতি অন্যদেরও আদর্শবান হতে উদ্বুদ্ধ করবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আস্থা গ্রুপের চেয়ারম্যান ফারজানা রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক গাজী হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন শ্রেণির ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও নৈতিক মূল্যবোধে অবদান রাখা কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে নির্বাচন করা সু-সন্তানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে ওইসব সুসন্তানদের স্ত্রীগণের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেয়া হয়। 


এর আগে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। লাঠিয়ালদের কসরত, নিপুণতা ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। শিশু থেকে প্রবীণ- সব বয়সী মানুষের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ উৎসবের আবহ।


বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা, পিতামাতার প্রতি আরো সেবা করার মানসিকতা তৈরী, নৈতিকতা বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।






আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা