শিরোনাম
দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর- লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা- নজরুল ইসলাম

প্রকাশিত:মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব/জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন- সাতক্ষীরার সর্ব দক্ষিণের দূর্গম গাবুরা থেকে সর্ব উত্তরের ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায় মানুষের বিচার প্রার্থণার শেষ ঠিকানা।তিনি আরো বলেন- অসহায় দরিদ্র মানুষের আইনগত ন্যায় বিচার নিশ্চিত করতে সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিগত ২০২৫ সালের ১ জানুয়ারি হতে চলতি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ২১২০টি আবেদন গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে ৫২০টি মামলা দায়ের এবং ১৩৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।সিনিয়র জেলা ও দায়রা জজ উল্লেখ করেন- বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের আওতায় ১ হাজার ৬০০টি আবেদন দায়েরের বিপরীতে ১ হাজার ৪৮১টি নিষ্পত্তি সম্পন্ন হয়েছে, যা দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসময়ে ১১০৬ জন নারী এবং ৩৭৬ জন পুরুষকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে। মোট ২১৬৫ জন উপকারভোগী এই সেবার আওতায় এসেছে। এসময় এডিআরের মাধ্যমে মোট ৯৯ লাখ ৭৮ হাজার টাকা আদায় করা সম্ভব হয়েছে, যা দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত। একই সাথে আদালত, জেলা কারাগার, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আবেদন প্রাপ্ত হয়েছে, যা আইনগত সহায়তা কার্যক্রমের বিস্তৃতি ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে।'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।সভায় জাতীয় আইনগত সহায়তা দিবসের এই তাৎপর্যপূর্ণ সময়ে বিচারপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন ও সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানিয়ে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কার্যক্রম অসহায় দরিদ্র মানুষের দ্রুত ও কার্যকর বিচারপ্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লিগ্যাল এইড কমিটি সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সবসময় বদ্ধপরিকর। এধরনের আয়োজন সাধারণ মানুষের আইনি সহায়তা পেতে সহায়ক হবে। জেলা লিগ্যাল এইড কার্যক্রমের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে বক্তারা বিনা মূল্যে আইনি সেবা অস্বচ্ছল ও সাধারণ মানুষের কাছে পৌছে দিতে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান।আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব- লিগ্যাল চীফ এইড অফিসার- যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।সভায় আরো বক্তব্য দেন- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, জিপি অসীম কুমার, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফরহাদ জামিল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট নুরুল আমিন এবং লিগ্যাল এইডের সেবা গ্রহণকারী বিচারপ্রার্থী কালিগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আজগার আলী।বক্তারা তাদের বক্তব্যে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি খরচে আইনগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর জোর দেন।এর আগে সকাল সাড়ে ৭ টায় উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি বেলুন, ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানসহ বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ প্রমুখ।এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি জজ কোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।এরপর সকাল সাড়ে ৮টায় জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল বসানো হয়, যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনগত পরামর্শ প্রদান করা হয়। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার ও পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল মেলার স্টলগুলো পরিদর্শন করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকারসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, আইনজীবী ও সাংবাদিকবৃন্দ।সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন বিচার বিভাগ সাতক্ষীরার সিভিল জজ ইলিনা রশিদ ও হাসানুল বান্না।দিনব্যাপী কর্মসূচির শেষপর্বে বিকাল সাড়ে ৫টায় জজ কোর্ট প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।দিবসটি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।



আরও খবর




দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল