শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

প্রকাশিত:শুক্রবার ০১ মে ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


‎

‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা ঃ 

‎

‎গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে ১ মে (শুক্রবার) জুম্মার নামাজের পর মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মাদকে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় যুব সমাজ ও এলাকার সচেতন মহল যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

‎

‎মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে এলাকার তরুণ-যুবক, প্রবীণ ব্যক্তি, সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন। মানববন্ধনের মাধ্যমে তারা মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎

‎অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আলি আকরাম শুভ। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

‎

‎মানববন্ধনে প্রধান বক্তাদের মধ্যে দক্ষিণ খোলাবাড়ি মাস্টারপাড়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আজিজ দুলু বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়, তাহলে মাদক নির্মূল করা সম্ভব।”

‎

‎সমাজসেবক মোনায়েম ইসলাম মোনা তার বক্তব্যে বলেন, “আজকের এই মানববন্ধন শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। আমরা চাই, আমাদের আগামী প্রজন্ম একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় হোক। এজন্য মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

‎

‎“উত্তরধানঘড়া মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্র”-এর সভাপতি আলম বলেন, “মাদক আজ গ্রাম থেকে শহর—সবখানেই বিস্তার লাভ করছে। এটি রোধ করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সংগঠনের সেক্রেটারি হান্নান সরকার বলেন, “আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

‎

‎

‎

‎সাংবাদিক কাওছার আহমমেদ তার বক্তব্যে বলেন, “উত্তর ধানঘড়া চারমাথায় মাদক বিক্রির বিষয়টি আমি প্রথম সংবাদ আকারে তুলে ধরি। এরপর থেকেই এলাকার যুবসমাজ একত্রিত হতে শুরু করে। আমার সেই উদ্যোগ ও প্রতিবেদনকে কেন্দ্র করেই আজ একটি বৃহৎ আন্দোলনের সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, “গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, সমাজের সমস্যা তুলে ধরে সচেতনতা সৃষ্টি করা। মাদকের বিরুদ্ধে এই আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

‎

‎

‎

‎

‎

‎বক্তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ কামনা করেন।

‎

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মাদকবিরোধী স্লোগান দেন। কর্মসূচি শেষে তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

‎

‎

‎


আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার