শিরোনাম
আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়! জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহীদ দিবস' অনুষ্ঠিত
শুক্রবার ১৭ জুলাই ২০২৬
শুক্রবার ১৭ জুলাই ২০২৬

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ রাকিবুল ইসলাম, ডুয়েট প্রতিনিধি:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল।  ২০২৫ সালের ৪ আগস্ট থেকে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এই বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং টানা ১৩ বছর বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

সাস্টে থাকাকালে তিনি অনুষদের ডিন, পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং গবেষণা নৈতিকতা বোর্ডের পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ প্রায় ৩১ বছরের শিক্ষকতা ও গবেষণা জীবনে তিনি দেশ-বিদেশে উচ্চতর গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আয়ারল্যান্ডের ডাবলিন সিটি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র ও উৎপাদন প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার নির্ভর উৎপাদন ব্যবস্থার মডেলিং ও উন্নয়ন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও উৎপাদন প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ভারতের শ্রীভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন।

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের মেরি কে ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন।

তার গবেষণার প্রধান ক্ষেত্রের মধ্যে রয়েছে কর্মপরিবেশ ও মানবিক প্রকৌশল, শিল্প নিরাপত্তা, প্রসেস সেফটি, অগ্নি নিরাপত্তা, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, ভার্চুয়াল রিয়েলিটি, সিএডি/সিএএম, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, ই-বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তা, উৎপাদনশীলতা ব্যবস্থাপনা, শিল্প ফিজিবিলিটি স্টাডি এবং প্রযুক্তি অভিযোজন।

তার তত্ত্বাবধানে ও অংশগ্রহণে বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালিত হয়েছে, যার মধ্যে রয়েছে ইটভাটা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি, কৃষকদের মাংসপেশি-সংক্রান্ত সমস্যা, গার্মেন্টস শিল্পে কর্মপরিবেশ, রাসায়নিক ও টেক্সটাইল শিল্পে অগ্নি নিরাপত্তা, ই-বর্জ্য ব্যবস্থাপনা, কোভিড-১৯ সময়ে কর্মপরিবেশ পরিবর্তন, চা শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা সংস্কৃতি এবং পরিবহন ব্যবস্থার বিশ্লেষণসহ নানা বিষয়।

তার পরিচালিত পূর্ববর্তী গবেষণার মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, ভার্চুয়াল ফ্যাক্টরি লেআউট, বায়োগ্যাস উৎপাদন উন্নয়ন, শিল্প উৎপাদন ব্যবস্থা বিশ্লেষণ, কর্মস্থলের আঘাত ও দুর্ঘটনা বিশ্লেষণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রযুক্তি প্রকল্প।

তিনি ৩৫টির বেশি আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং ৯০টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপন করেছেন।

দেশি-বিদেশি গবেষণা সাময়িকী ও আন্তর্জাতিক সম্মেলনে তার শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণা ও একাডেমিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি IEOM Society International থেকে Distinguished Professor and Leadership Award পুরষ্কাকারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।

তিনি দেশের বোর্ড অব অ্যাক্রিডিটেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিকেল এডুকেশন ( বিএইটিই) এর সদস্য।এছাড়াও তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আইইওএম সোসাইটি, অ্যাশরেই বাংলাদেশ শাখা, বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য। এছাড়া তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। তার স্ত্রী অধ্যাপক ড. সালমা আখতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাদের দুই কন্যা রয়েছে।

ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে তার নিয়োগে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গবেষণা, শিল্পখাত ও প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুভ্র/


আরও খবর




আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

জামপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভায় জনগণের সেবায় পাশে থাকতে চাই চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বাবু

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

অভিযুক্ত লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তৈয়বের খুঁটির জোর কোথায়!

দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের -সালাহউদ্দিন আহমেদ

চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষকতা, গবেষণা ও মানবিকতায় অনন্য এক অধ্যায় রেখে অবসরে অধ্যাপক ড. মখলেসুর রহমান

জামালগঞ্জে ‘ভ্রমণ বিলাস পার্ক’র উদ্বোধন

প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যে "জুলাই শহীদ দিবস" উদযাপিত

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৬ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ১০০ সেমি উপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেনবাগ পাঠাগারের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

কালিগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলাকে কেন্দ্র করে ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

প্রশাসকের নির্দেশে বদলে গেল রামেক ক্যাম্পাসের চিত্র, স্থাপিত হলো দৃষ্টিনন্দন বেঞ্চ

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

রামেক হাসপাতালে বিএসসি নার্সিংয়ের ইন্টার্নশিপ ও শিশু হাসপাতাল চালুর দাবি

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত