
মোঃ হাসানুজ্জামান গাংনী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটুক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস(২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।গত শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাস এর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।ভিডিওটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটুক্তি করতে দেখা যায়।ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নজরে আসে পুলিশের।এরপরই তাকে আটক করতে মাঠে নামে পুলিশ।পরে গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এ তথ্য নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে সঞ্জয় কুমার দাস নামের এক যুবককে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



























